রবিবার, ২৮ জুন ২০২৬, ০৫:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

আইনজীবী সুজন হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করুন- এড. আবেদ রাজা

মোঃ হাসান
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ২২৯ এই পর্যন্ত দেখেছেন

জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বর্তমান আহ্বায়ক কমিটির সদস্য, সিলেট বিভাগ বাস্তবায়নের কিংবদন্তি এড আবেদ রাজা মৌলভীবাজারের পূর্ব হিলালপুরের বাসিন্দা, মৌলভীবাজার কোর্টের আইনজীবী সুজন মিয়ার হত্যাকান্ডের তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে দোষীদের গ্রেফতারের দাবী জানিয়েছেন।

তিনি বলেন, যতটুকু জেনেছি মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ৬ এপ্রিল রোববার রাত অনুমান ১১ টায় মৌলভীবাজার পৌরসভার সন্মুখের  সড়কের পার্শ্বের ফুচকার দোকানের সামনে। এটি একটি প্রকাশ্য স্থান। ঘাতক চিহ্নিত করা মোটেই কঠিন কাজ নয়। যিনি ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কোর্ট-কাচারীতে কাজ করতেন আজ তাঁর পরিবার ন্যায় বিচার প্রাপ্তির জন্য ধরণা দিতে হচ্ছে! কি বিচিত্র!  দেশের গোয়েন্দা তৎপরতা কত দুর্বল তা বার বার নাগরিকদের মর্মাহত করে।

এড. সুজন আর পৃথিবীতে ফিরে আসবে না কিন্তু সুবিচারের মাধ্যমে এ ধরণের মর্মস্পদ ঘটনা অনেকটা রোধ করা সম্ভব।
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে আল্লাহ যেন তাঁকে বেহেশত নসিব করেন এই প্রার্থনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102