বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন

নবীগঞ্জে হত্যা মামলার প্রধান আসামী র‌্যাবের হাতে আটক

নবীগঞ্জ(হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ৭ এপ্রিল, ২০২৫
  • ১১৩ এই পর্যন্ত দেখেছেন

নবীগঞ্জ উপজেলার সদরঘাট গ্রামে ঈদগাহে ঈদের জামাত পড়ানিয়ে মতবিরোধকে কেন্দ্র করে ছুরিকাঘাতে আব্দুল কাইয়ুম (৫০) নামে এক ব্যক্তি’কে হত্যা মামলার প্রধান আসামী কাজীমোজাহিদ (৩২ )কে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাএলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ এর একটি দল। পরে ধৃত মোজাহিদকে নবীগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ধৃত মোজাহিদ ওই গ্রামের কাজী সুন্দর আলীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নবীগঞ্জ উপজেলার সদরঘাটগ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার অধিকাংশ লোকজন প্রতি বছর সদরঘাট দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত আদায় করেন। সম্প্রতি সৈয়দ আলী ঈদগাহের জায়গা ওয়াকফের কাগজ নিয়ে জটিলতা সৃষ্টিহওয়ায় পশ্চিমপাড়ার লোকজনের মধ্যে দক্ষিণপাড়া এলাকায় অবস্থিত সৈয়দ আলী ঈদগাহে ঈদের জামাত পড়া নিয়ে মতবিরোধ সৃষ্টি হয়।

গত ২৯ মার্চ শুক্রবার রাতে তারাবির নামাজের পর ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাত পড়া সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে সদরঘাট গ্রামের দক্ষিণপাড়া ও পশ্চিম পাড়ার মুরুব্বিরা সদরঘাট গ্রামের পশ্চিম পাড়া জামে মসজিদেজড়ো হন। এ সময় ঈদগাহে পবিত্র ঈদুল ফিতরের জামাতসংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা শেষে মুরুব্বিয়ানরা মসজিদ থেকে বের হয়ে আসার সময় মসজিদের সামনে কাজী সুন্দর আলীর ছেলে কাজী মোজাহিদ মিয়া সদরঘাট দক্ষিণপাড়ার মৃত আব্দুল মজিদের ছেলে আব্দুল কাইয়ুমকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। আহত আব্দুল কাইয়ুমকে উদ্ধারকরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হলে কর্তব্যরত চিকিৎসক আব্দুল কাইয়ুমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরপর হত্যাকারী কাজী মোজাহিদ আত্মগোপনে চলে যায়। এ ব্যাপারে নবীগঞ্জ থানার মামলা নং-৩৪/৭৫,তারিখ-২৯/০৩/২০২৫ খ্রিঃ, ধারা-১৪৩/৩৪১/৩০২/১১৪/৩৪পেনাল কোড ১৮৬০ এর মুলে রুজু হয়।

পুলিশ বিভিন্ন স্থানেঅভিযান পরিচালনা করেও তাকে গ্রেফতার করতে সক্ষম হয়নি।এদিকে এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতের‌্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্প, হবিগঞ্জ এর একটিআভিযানিক দল ০৬ এপ্রিল ২০২৫ ইং তারিখ রাত ০২:১৫ঘাটকার দিকে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানাধীন ০৫নং হোসেনপুর ইউনিয়নের মধ্যপাড়া চেঙ্গামুড়া এলাকায় অভিযান  করে হত্যা মামলার প্রধান আসামী কাজী মোজাহিদ(৩২)কে গ্রেফতার করেন।

বিষয়টি নিশ্চিত করে র‌্যাপিডএ্যাকশন ব্যাটালিয়ন-৯ সদর দপ্তর সিলেটের অতিঃ পুলিশ সুপার (মিডিয়া অফিসার ) কে,এম, শহিদুল ইসলাম সোহাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে আসামী কাজী মোজাহিদ কে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও দেশেরআইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উক্ত মামলার অন‍্যান‍্য আসামী  গ্রেফতারের লক্ষ্যে র‌্যাব-৯ এর চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102