শনিবার, ২১ মার্চ ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন

বদর দিবসে

শ্রীমঙ্গলে তালামীযের ইফতার মাহফিল অনুষ্ঠিত

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল (মৌলভীবাজার)
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫
  • ১৬৫ এই পর্যন্ত দেখেছেন

ইসলামের চেতনাদীপ্ত ঐতিহাসিক বদর দিবসকে চেতনায় ধারণ করে মঙ্গলবার (১৮ মার্চ) বাংলাদেশ আঞ্জুমানে তালামীযে ইসলামিয়া শ্রীমঙ্গল উপজেলা শাখার উদ্যোগে হবিগঞ্জ রোডস্থ আলিয়া মাদরাসা মাঠে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ রমজান ইসলামের প্রথম যুদ্ধ দ্বিতীয় হিজরীর এ দিনে সংগঠিত হয়। ঐতিহাসিক এই দিনকে মহান বদর দিবস হিসাবে পালন করা হয়।

উপজেলা সভাপতি নামজমুল ইসলামের সভাপতিত্বে সাধারন সম্পাদক শায়েল আহমদ ও ফয়সাল আহমদের যৌথ সঞ্চালনায় পবিত্র কোনআন তেলওয়াত করেন হাফিজ ক্বারি মো. রুহুল আমিন।

এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আল ইসলাহ সভাপতি মাওলানা মো. মুজিবুর রহমান আল মাদানী। বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর আল ইসলাহর সভাপতি হাফিজ মাওলানা মো. আব্দুল কুদ্দুস নিজামী, সাধারণ সম্পাদক এবিএম শামসুদ্দোহা খান, জেলা তালামীযের সহ সভাপতি মো. আবুল কাশেম, মানাউল্লাহ্ আর্দশ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাওলানা মো. জয়নাল আবেদীন প্রমূখ।

এছাড়া ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন আলিয়া মাদরাসার অধ্যক্ষ ভারপ্রাপ্ত মাওলানা আব্দুল লতিফ, সাবেক অধ্যক্ষ হাফিজ মাহবুব আহমদ সালেহ, উপজেলা আল ইসলাহ সাধারণ সম্পাদক কাজী মাওলানা মো. নাসির উদ্দিন, সোনা মিয়া রোড জামে মসজিদের খতিব মাওলানা আব্দুল মজিদ ইসলামপুরী, শ্রীমঙ্গল প্রেসক্লাবের কোষাধ্যক্ষ ও দৈনিক খোলাকাগজ প্রতিনিধি এহসান বিন মুজাহির, উপজেলা আল ইসরাহ সহ সাধারন সম্পাদক মাও. রাশিদ আলী, পৌর আল ইসলাহ সহ সাধারণ সম্পাদক মো. ফয়েজ উদ্দীন, তালামীয সাবেক সাধারণ সম্পাদক আবু সুফিয়ান রায়হান, সাবেক সভাপতি মো. রাকিবুল ইসলাম সালেহ, আলিয়া মাদরাসা তালামীয সাধারণ সম্পাদক আরাফাত ইসলাম, শহর শাখার সভাপতি মো. রায়হান উদ্দিন, সাধারণ সম্পাদক মো. হৃদয় আলম’সহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102