মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ ভূগর্ভস্থ টানেল হতে পারে দূরদর্শী রাষ্ট্রীয় সুরক্ষার নতুন দিগন্ত চার হাজার একর জমির চিত্র বদলাবে খাল খনন প্রকল্প

মৌলভীবাজার জেলার কমলগঞ্জে

মণিপুরী ললিতকলায় বিভিন্ন প্রশিক্ষণ কর্মশালা শুরু

মোঃ কাওছার ইকবাল, শ্রীমঙ্গল
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ মার্চ, ২০২৫
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজার জেলার কমলগঞ্জ মণিপুরী ললিতকলা একাডেমির আয়োজনে তবলা, সাধারণ সংগীত, হোলি, খুবাখুশি, নাটক, আবৃত্তি, চিত্রাংকন বিষয়ক ৭ দিনব্যাপী বাৎসরিক প্রশিক্ষণ কর্মশালা ও মণিপুরী নৃত্য বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করা হয়েছে।

সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের ২০২৪-২০২৫ অর্থবছরের বার্ষিক কর্মসম্পাদন চুক্তি (APA) বাস্তবায়নের আওতায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মৌলভীবাজার জেলার জেলা প্রশাসক ও মণিপুরী ললিতকলা একাডেমির সভাপতি মো. ইসরাইল হোসেন।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক (অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ এর সভাপতিত্বে ও সংগীত প্রশিক্ষক সুতপা সিনহা’র সঞ্চালনায় কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান স্থপতি তামান্না রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা  মাখন চন্দ্র সূত্রধর, মৌলভীবাজার সহকারী কমিশনার মো.ফয়সাল ইবনে ইদ্রিস। বক্তব্য রাখেন,বাংলাদেশ বেতারের শিল্পী এম এম রহমান।

মণিপুরী ললিতকলা একাডেমির উপ পরিচালক (অতিঃদায়িত্ব) প্রবাস চন্দ্র সিংহ জানান, ৭ দিন ব্যাপী বিভিন্ন প্রশিক্ষণে ২ শতাধিক শিক্ষার্থী অংশ নিচ্ছে।

আলোচনাসভা শেষে প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকারী শিল্পীদের পরিবেশনায় কবিতা আবৃত্তি, মণিপুরী হোলি, মণিপুরী নৃত্য সহ বিভিন্ন সংস্কৃতি পরিবেশন করা হয়। প্রশিক্ষণ কর্মশালায় একাডেমির প্রশিক্ষক, শিক্ষার্থীবৃন্দ, অভিভাবকরা উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102