বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

ডেভিল হান্ট অভিযানে

পঞ্চগড় জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যানসহ আটক ৭

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫
  • ১৩৪ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় জেলার পাঁচ উপজেলায় অপারেশন ডেভিল হান্টে অভিযানে  গত ২৪ ঘন্টায় সাত আওয়ামী লীগ নেতা-কর্মীকে আটক করা হয়েছে। এনিয়ে জেলায় ছয় দিনে আটকের সংখ্যা দাঁড়িয়েছে ২৪ জনে। রবিবার (১৬ ফেব্রুয়ারি) দুপুরে পঞ্চগড় পুলিশ সুপার (এসপি) মিজানুর রহমান মুন্সী আটকের  বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃতরা হলেন, পঞ্চগড় জেলা পরিষদের সাবেক প্যানেল চেয়ারম্যান ও তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর কবির (৪০), দেবীগঞ্জ উপজেলার সুরিভিটা এলাকার ইয়াকুব আলীর ছেলে ও আ.লীগের সদস্য রেজাউল করিম রেজা, দেবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মঞ্জুরুল ইসলাম মনু (৪১), একই উপজেলার দেবীডুবা ইউনিয়নের বাংলাদেশ কৃষকলীগ ৯নং ওয়ার্ডের সহ-সভাপতি  আবু হানিফ (৫০), দণ্ডপাল ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আ.লীগের সভাপতি ইয়াকুব আলী (৪৫), আটোয়ারী উপজেলার রাধানগর এলাকার মৃত মসির উদ্দিনের ছেলে ও আওয়ামীলীগ সদস্য নজরুল ইসলাম ওরফে দেবারু (৪০) এবং তেঁতুলিয়া উপজেলার শালবাহান নতুন বস্তি এলাকার আক্কাস আলীর ছেলে ও আওয়ামীলীগ সমথর্ক মনসুর আলী (২৮)।
পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সী বলেন, জেলায় অপারেশন ডেভিল হান্টে মোট ৭ জনকে আটক করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102