সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

যশোরে মাদক নিয়ে সংঘর্ষের জেড়ে ছোট ভাই এর হাতে বড়ভাই আহত

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩৯৪ এই পর্যন্ত দেখেছেন

যশোর সংবাদদাতা : যশোরের বসুন্দিয়ার জঙ্গলবাধাল গ্রামে আপন বড় ভাই আলী আহম্মদ (৫৫)কে কুপিয়ে যখম করেছে ছোট ভাই মোবারক হোসেন। উভয়ের পিতার নাম মৃত আকবর মোল্ল্যা।মোবারক হোসেনের বিরুদ্ধে মাদক কারবারীর অভিযোগও রয়েছে।

তার কর্মকাণ্ডের প্রতিবাদ করায় সে ক্ষিপ্ত হয়ে আপন বড় ভাই আলী আহম্মদকে দাঁ দিয়ে কুপিয়ে যখম ও তার পুত্র নওশেরকে লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে।তাদের চিৎকারে প্রতিবেশী ও স্বজনরা এসে হামলাকারীদের কবল থেকে তাদের উদ্ধার করে যশোর সদর হাসপাতালে ভর্তি করেন।এহেন কর্মকাণ্ডের প্রতিবাদ করায় ভাই আলি আহমেদকে এর আগেও গত ফেব্রুয়ারীর ২৫ তারিখে শাবল দিয়ে আঘাত করে গুরুতর সে আহত করে। উক্ত ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা চলছে।

উল্লেখ্য ইতিপূর্বে মাদক কারবারি অভিযোগে মোবারক হোসেন কে পুলিশ দুই বার আটক করে। এলাকাবাসীর অভিযোগ বর্তমানে সে বিভিন্ন কৌশলে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে। মাদক ব্যাবসায়ী মোবারক হোসেনের তিন স্ত্রী, পুত্র ও শ্যালকের মাধ্যমে মাদক কারবার চালিয়ে যাচ্ছে ফলে অতি সহজে হাতের কাছে মাদক পেয়ে নেশায় জড়িয়ে পড়েছে বিভিন্ন শ্রেণি পেশার উটতি বয়সী যুবক ও তরুণ প্রজন্ম। 

গত মঙ্গলবার (২৪ আগস্ট) মাদক ব্যাবসায়ী মোবারক হোসেনের শ্যালক লিটন ও সহযোগী অনিককে বসুন্দিয়া পুলিশ ১৫পিচ ইয়াবা সহ আটক করে।


ঘঠনার ব্যাপারে মোবারক হোসেন বলেন, প্রতিপক্ষদের সঙ্গে আমাদের পাওনা টাকা নিয়ে বিরোধ চলমান আছে। এ নিয়ে সংঘর্ষের কারণে উভয় পক্ষই আহত হয়ে হসপিটালে ভর্তি ছিলাম। গতকাল শনিবার (২৮ আগস্ট) দুপুরে হসপিটাল হতে রিলিজ নিয়ে বাসায় ফিরেছি।


যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরী বিভাগে দায়িত্বরত চিকিৎসক শাহীনুর রহমান সোহান জানান, আলী আহম্মদের পিঠে ও মাথায় ধারালো অস্ত্রের আঘাত লাগায় তার অবস্থা গুরুতর।

যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তাজুল ইসলাম বলেন, এ ব্যাপারে একটি লিখিত এজাহার পেয়েছি। বিষয়টি তদন্তসাপেক্ষে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102