সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
পঞ্চগড়ে বজ্রপাতে এক শ্রমিকের মৃত্যু ফুয়েল কার্ড চেক করার সময় উপজেলা নির্বাহী কর্মকর্তার ওপর হামলা পানি সম্পদ প্রতিমন্ত্রীকে কটাক্ষের দায়ে যুবক আটক স্বপ্না ফিজিওথেরাপি ও হিজামা সেন্টারের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশের প্রতিবাদ পঞ্চগড়ে ঘন ঘন লোডশেডিংয়ে বিপর্যস্ত জনজীবন ভারি বৃষ্টিপাতে আকস্মিক বন্যার আশঙ্কা আওয়ামী লীগ নিষিদ্ধের প্রতিবাদে নিউইয়র্কে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত দলিল লেখক সমিতির সভাপতি সামসুল হক ও সম্পাদক গোলাম রাব্বানি নির্বাচিত খাল খননে অনিয়মের সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের উপর হামলা লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা

সিলেটে দৈনিক ইনফো বাংলা ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউ‌ন্ডেশ‌নের উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : রবিবার, ২৯ আগস্ট, ২০২১
  • ৩০৩ এই পর্যন্ত দেখেছেন

সিলেট সংবাদদাতা: দৈনিক ইনফো বাংলা ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউ‌ন্ডেশ‌নের উদ্যোগে সিলেটে মানবিক উপহার বিতরণ করা হয়েছে।আমরা আছি মানুষের পাশে মানবতায় প্রকৃত ধর্ম এরই ধারাবাহিকতায় সিলেটের কিছু প্রতিবন্ধীদের মঁধ্যে মানবিক উপহার বিতরণ করেছে দৈনিক ইনফো বাংলা, সিলেট ও সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন। গত ২৭ আগস্ট ২০২১(শুক্রবার) দৈনিক ইনফো বাংলা সিলেটের ব্যুরো প্রধান, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক উৎফল বড়ুয়ার সহয়োগীতায়, বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চল এর সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার রানা বড়ুয়ার পরিচালনায় সিলেটে প্রতিবন্ধীদের মাঝে খাদ্য সামগ্রী মানবিক উপহার হিসেবে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

উক্ত মানবিক কাজের শুভ উদ্বোধন করেন বাংলাদেশ বৌদ্ধ যুব পরিষদ সিলেট অঞ্চলের অর্থ সম্পাদক পলাশ বড়ুয়া।প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশন’র প্রতিষ্ঠাতা আহবায়ক শহিদুল ইসলাম, বিশেষ অতিথি ছিলেন মাই টিভি সিলেট এর কর্মকর্তা মোঃ শাহীন আহমদ, মৃনাল কান্তি দাশ, সাংবাদিক রুবেল আহমদ, সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের সদস্য আব্দুল মালেক। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিলেট চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের যুগ্ম আহবায়ক মোঃ আবুল বশর, সদস্য মোবাশ্বির আলম, নাহিদা আরজু ফাইজিয়া, লুনা বড়ুয়া, শেলু বড়ুয়া, অহন রড়ুয়া, সীমান্ত বড়ুয়া জয় প্রমুখ।


বক্তারা বলেন, দেশের সকল বিত্তবানরা স্ব স্ব অবস্থান থেকে গরীব অসহায় মানুষের সহযোগিতায এগিয়ে আসলে ক্ষুধা ও দারিদ্র মুক্ত সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102