বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৫ পূর্বাহ্ন

ডিসেম্বরে নির্বাচন আয়োজন করার জন্য প্রস্তুতি গ্রহণ করছি : সানাউল্লাহ

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৩০ জানুয়ারি, ২০২৫
  • ১০৭ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচন কবে হবে ব্যাপারটা কমিশনের হাতে নয়, সরকারের হাতে জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ বলেছেন, প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক ডিসেম্বরকে সামনে রেখে আমরা জাতীয় নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) ঠাকুরগাঁও সদর উপজেলার রহিমনপুর রোড ডিগ্রি কলেজে উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে এক মতবিনিময় সভায়এসব কথা বলেন সানাউল্লাহ।

জাতীয় নির্বাচন নিয়ে এক প্রশ্নের জবাবে ইসি সানাউল্লাহ বলেন, সংস্কার কার্যক্রম চলমান রয়েছে, সংস্কার কমিশন তাদের সুপারিশ পেশ করেছেন। তবে আমরা প্রধান উপদেষ্টার বক্তব্যে একটা ধারণা পেয়েছি।

যদি রাজনৈতিক দলগুলো স্বল্প সংস্কারের মাধ্যমে নির্বাচন চান তাহলে ২০২৫ সালের শেষ নাগাদ, আর যদি সংস্কারের সুযোগ দেওয়া হয় তাহলে ২০২৬ সালের জুনের মধ্যে নির্বাচন অনুষ্ঠান করা সম্ভব।

তিনি আরো বলেন, সংস্কার কমিশনের প্রতিবেদন জমা দেওয়ার পরে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে অগ্রাধিকার ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হবে। নির্বাচন কবে হবে এটা ঐক্যমতের বিষয়। প্রধান উপদেষ্টার নির্দেশনা মোতাবেক আমরা ডিসেম্বরকে সামনে রেখে নির্বাচনের প্রস্তুতি গ্রহণ করছি।

সানাউল্লাহ বলেন, নির্বাচনের সময় যারা মাঠ পর্যায়ে দায়িত্ব পালন করবেন, তারা যেন পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সাথে দায়িত্ব পালন করেন তা নিশ্চিত করা হচ্ছে। অতীতের ঘটনায় এ বিষয়ে কমিশন সতর্ক রয়েছে।

অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ইশরাত ফারজানা, পুলিশ সুপার শেখ জাহিদুল ইসলাম, রংপুর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা আজিজুল ইসলাম, জেলা নির্বাচন কর্মকর্তা মনঞ্জুরুল হাসানসহ অনেকে উপস্থিত ছিলেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102