বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

বাংলাবান্ধায় আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ৯৬ এই পর্যন্ত দেখেছেন
Exif_JPEG_420
রবিবার (২৬ জানুয়ারি) আন্তর্জাতিক কাস্টমস দিবস। প্রতি বছরের ন্যায় বাংলাদেশসহ ওয়ার্ল্ড কাস্টমস অর্গানাইজেশনের (ডব্লিউসিও) সদস্যভুক্ত ১৮৫টি দেশে একযোগে দিবসটি উদযাপন করা হয়েছে।
‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি’এই প্রতিপাদ্য বিষয়ে দেশের একমাত্র চতুর্দেশীয় ( বাংলাদেশ, নেপাল,ভারত ও ভূটান) পঞ্চগড়ের বাংলাবান্ধা স্থলবন্দরে নানা কর্মসূচির মধ্য দিয়ে আন্তর্জাতিক কাস্টমস দিবস ২০২৫ পালিত হয়েছে।
বাংলাবান্ধা স্থলবন্দর স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার মো. ইসাহাকের সভাপতিত্বে মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি শরিফ উদ্দিন। অন‍্যান‍্যদের মধ্যে বক্তব্য রাখেন  বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী কমিশনার মইনুল হাসান, বাংলাবান্ধা স্থলবন্দরের সহকারী রাজস্ব কর্মকর্তা তুহিন চৌধুরী,পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক শাহাদাত হোসেন রন্জু,পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালক সোহেল রানা মানিক প্রধান, বাংলাবান্ধা স্থলবন্দর সিআ্যন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ইবনে সফি মো:নাসিনুল হাসান, বাংলাবান্ধা স্থলবন্দর আমদানি রফতানি গ্রুপের কোষাধ্যক্ষ মোজাফফর হোসেন, বাংলাবান্ধা ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা এসআই ফিরোজ কবির, যমুনা টেলিভিশনের পঞ্চগড় জেলা প্রতিনিধি রনি মিয়াজি, বাংলাবান্ধা স্থলবন্দর লিমিটেড ম্যানেজার আবুল কালাম আজাদ, বন্দরের বিভিন্ন কর্মকর্তা ও ব্যবসায়ীবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা আন্তর্জাতিক কাস্টমস দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন। সেই সঙ্গে বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে চার দেশের মাঝে পণ্য আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম আরও গতিশীল করতে বন্দরের নানা বিষয় নিয়ে আলোচনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102