সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন
শিরোনাম :

জকিগঞ্জে

৭ ফেব্রুয়ারি শায়খুল হাদীস হবিবুর রহমান এর ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল

হাফিজ মাছুম আহমদ
  • খবর আপডেট সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৯৫ এই পর্যন্ত দেখেছেন

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সিলেটের কিংবদন্তী আলেম, আরব আমিরাতের সাবেক বিচারপতি, শাইখুল হাদীস, উস্তাযুল উলামা ওয়াল মুহাদ্দিসীন হযরত আল্লামা হবিুবর রহমান মুহাদ্দিস ছাহেব রহ, এর ৩য় বার্ষিক ঈসালে সাওয়াব মাহফিল অনুষ্ঠিত হবে। সকাল ১০ টা থেকে পরদিন ফজর পর্যন্ত মুহাদ্দিস ছাহেব বাড়ি সংলগ্ন মাঠ থানাবাজার জকিগঞ্জ, সিলেটে এ মাহফিল অনুষ্ঠিত হবে।

মাহফিলে  প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাহনুমায়ে শারীয়াত ও তারীকত, মুরশিদে বরহক হযরত আল্লামা ইমাদ উদ্দিন চৌধুরী বড় ছাহেব কিবলাহ ফুলতলী। গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন দেশ বিদেশের প্রখ্যাত আলিম-উলামা, পীর-মাশায়েখ, ইসলামী চিন্তাবিদগণ। মাহফিলে দেশ-বিদেশের প্রখ্যাত আলেম-উলামা, পীর-মাশায়েখ ও ইসলামী চিন্তাবিদগণ গুরুত্বপূর্ণ নসীহত পেশ করবেন। তাঁদের বক্তব্যে ইসলামের বিভিন্ন দিক ও সামাজিক দায়িত্ববোধ নিয়ে আলোকপাত করা হবে। উক্ত মাহফিলে সকল মুসলিমদের উপস্থিতি কামনা করছেন মাহফিল বাস্তবায়ন কমিটি।

এই মাহফিল একদিকে ইসলামী শিক্ষার প্রচার এবং অন্যদিকে শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) এর স্মৃতিচারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

উল্লেখ্য, শায়খুল হাদীস আল্লামা হবিবুর রহমান মুহাদ্দিস ছাহেব (রহ.) ইসলামের প্রচার ও প্রসারে অসামান্য ভূমিকা রেখেছেন। তাঁর দেখানো পথ ও শিক্ষা এখনো লক্ষ লক্ষ মানুষকে আলোকিত করে চলেছে। মাহফিলে অংশগ্রহণের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানেরা তাঁর আত্মার মাগফেরাতের জন্য দোয়া করার সুযোগ পাবেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102