বৃহস্পতিবার, ০৫ মার্চ ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন

ঠাকুরগাঁওয়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট সমাপ্ত

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : শনিবার, ২৫ জানুয়ারি, ২০২৫
  • ১৪১ এই পর্যন্ত দেখেছেন
লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার মাধ্যমে প্রাথমিক স্তুরের শিক্ষার্থীদের শারীরিক, মানসিক ও নান্দনিক বিকাশ সাধনের লক্ষ্যে প্রতিযোগিতার মাধ্যমে সহিষ্ণুতা ও মনোবল বৃদ্ধির প্রয়াসে “প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা)’র জেলা পর্যায়ের সমাপনী খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে টুর্নামেন্টের চুড়ান্ত খেলা শেষে পুরস্কার বিতরণীর আয়োজন করা হয়।
জেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে বক্তব্য রাখেন প্রধান অতিথি জেলা প্রশাসক ইশরাত ফারজানা প্রমুখ।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হাসান আতিক, মো: শাহাজাহান, পীরগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার হাবিবুল হাসান, বালিয়াডাঙ্গী উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার শাহিনুর ইসলাম শাহিনসহ অংশগ্রহণকারী টিমের খেলোয়াড়, শিক্ষক-শিক্ষিকাবৃন্দ।
ফাইনাল খেলায় বালক দলে বালিয়াডাঙ্গী উপজেলা টিম টাইব্রেকারে ৬-৫ গোলে পীরগঞ্জ উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। নির্ধারিত সময়ের খেলা গোলশুন্য ছিল। বালিকা দলে ঠাকুরগাঁও সদর উপজেলা টিম ১-০ গোলে রাণীশংকৈল উপজেলা টিমকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। শেষে  চ্যাম্পিয়ন ও রানার্স আপ টিমের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102