বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন

নবীগঞ্জ প্রেসক্লাবে নব-নির্বাচিত কমিটিকে ফুলেল শুভেচ্ছায় বরণ

নবীগঞ্জ (হবিগঞ্জ) সংবাদদাতা
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ৭ জানুয়ারি, ২০২৫
  • ৮৫ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ প্রেসক্লাব-২০২৫ সালের নব-নির্বাচিত কমিটিকে বিদায়ী কমিটি কর্তৃক বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার নবীগঞ্জ প্রেসক্লাব ভবনে নবীগঞ্জ প্রেসক্লাবের সদ্য বিদায়ী সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বরণ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের নব-নির্বাচিত সভাপতি এটিএম সালাম ও সাধারণ সম্পাদক ছনি আহমেদ চৌধুরী।
সভায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, এসআর চৌধুরী সেলিম, আনোয়ার হোসেন মিঠু, দৈনিক হবিগঞ্জ সময় পত্রিকার সম্পাদক মো. আলাউদ্দিন, সাবেক সভাপতি মো. সরওয়ার শিকদার, রাকিল হোসেন, সদ্য বিদায়ী সহসভাপতি এমএ মুহিত, সাবেক সাধারণ সম্পাদক মো. আলমগীর মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, কার্য নির্বাহী কমিটির সদস্য অলিউর রহমান অলি, সদস্য এম মুজিবুর রহমান, সাবেক অর্থ সম্পাদক আকিকুর রহমান সেলিম, মো. শওকত আলী, আবু তালেব, গৌছুজ্জামান চৌধুরী, এটিএম জাকিরুল ইসলাম, প্রবাসী সাংবাদিক মতিউর রহমান মুন্না, নাবেদ মিয়া, ইকবাল হোসেন তালুকদার, সাগর আহমেদ, আলাল মিয়া, অঞ্জন রায়, হাসান চৌধুরী, শাহরিয়ার আহমেদ শাওন, জুয়েল আহমেদ, স্বপন রবি দাস প্রমুখ।
বরণ অনুষ্ঠানে আলোচনা সভা শেষে ২০২৪ সালের বিদায়ী কমিটি ও অন্যান্য নেতৃবৃন্দ নব নির্বাচিত ২০২৫ সালের কমিটিকে ফুলেল তোড়া দিয়ে বরণ করা হয়। এসময় নবীগঞ্জ প্রেসক্লাবের বিদায়ী কমিটি কর্তৃক প্রকাশিত ‘স্বপ্ন’ নামক ম্যাগাজিন উপস্থিত সদস্যদের হাতে তোলে দেয়া হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102