মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১১:৫০ অপরাহ্ন

মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রত্যয়ে

কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে মহাণ বিজয় দিবস উদযাপিত

আফিফা জান্নাত
  • খবর আপডেট সময় : সোমবার, ২৩ ডিসেম্বর, ২০২৪
  • ১১২ এই পর্যন্ত দেখেছেন

কার্ডিফ শাহ জালাল বাংলা স্কুলে যথাযোগ্য মর্যাদায় বাংলাদেশের ৫৩ তম মহাণ বিজয় দিবস উদযাপন করা হয়েছে।

গণতন্ত্রের মাতৃভূমি খ্যাত মাল্টিকালচারেল, মাল্টিন্যাশনাল ওয়েলসের রাজধানীতে কার্ডিফ শাহজালাল বাংলা স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে স্কুল কমিটির আয়োজনে বিজয় ফুল কর্মসূচী সমাপনী অনুষ্ঠান ও বিজয় দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলা স্কুল কমিটির সেক্রেটারি মোহাম্মদ মকিস মনসুর এর সভাপতিত্বে এবং বাংলা স্কুল কমিটির ট্রেজারার এস এ খান লেনিন এর পরিচালনায় অনুষ্ঠিত সভায় কমিউনিটি সংগঠক আক্তার উজ্জামান কুরেশি নিপু, আলহাজ্ব আনা মিয়া, এস এ রহমান মধু, দেওয়ান টুটুল চৌধুরী,  শেখ আতিকুজ্জামান, শামীম চৌধুরী, স্কুলের শিক্ষিকা আফিফা জান্নাত,অবিভাবক মাহমুদ হোসেইন ও সৈয়দ রুহুল রহমান বক্তব্য রাখেন।

সভায় মুক্তিযোদ্ধে নিহত সকল শহীদানদের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালনা করেন শাহজালাল মসজিদের ঈমাম ও খতীব মাওলানা কাজি ফয়জুর রহমান।

সভার সভাপতি বাংলা স্কুল কমিটির সেক্রেটারি ও ইউকে বিডি টিভির চেয়ারম্যান মোহাম্মদ মকিস মনসুর সহ বক্তারা বলেন,  বাঙ্গালী জাতির সর্ব শ্রেষ্ট অর্জন এ বিজয় আমাদের অহংকার।মুক্তিযুদ্ধের বিজয়কে সমুন্নত রাখতে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত হয়ে প্রবাসে বেড়ে উঠা নব প্রজন্মের মাঝে বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ও গৌরবময় অধ্যায় এবং মুক্তিযোদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার প্রতি গুরুত্ব আরোপ করেন বক্তারা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102