মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন

ভূমি উপদেষ্টার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমার শোক প্রকাশ

মো. রেজুয়ান খান
  • খবর আপডেট সময় : শনিবার, ২১ ডিসেম্বর, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বিমান ও পর্যটন এবং ভূমি উপদেষ্টা এ এফ হাসান আরিফ এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন। তিনি মরহুমের বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

উপদেষ্টা এ এফ হাসান আরিফ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার অতি ঘনিষ্ঠ সহকর্মী ছিলেন। পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে শান্তি ও সম্প্রীতির বন্ধন দৃঢ় করার বিভিন্ন প্রক্রিয়ায় তিনি সম্পৃক্ত ছিলেন। তার মৃত্যুতে পার্বত্য এলাকা এক বিশ্বস্ত বন্ধুকে হারিয়েছে।

উল্লেখ্য শুক্রবার (২০ ডিসেম্বর) রাজধানী ঢাকার ল্যাবএইড হাসপাতালে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান উপদেষ্টা এ এফ হাসান আরিফ।

 

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102