মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

অভিবাসীদের সাহায্যার্থে যৌথভাবে কাজ করছে আমি প্রবাসী ও ই-লার্নিং প্ল্যাটফর্ম শিখো

ইমরান হোসেন মিলন
  • খবর আপডেট সময় : বুধবার, ১৮ ডিসেম্বর, ২০২৪
  • ১৩৩ এই পর্যন্ত দেখেছেন

বাংলাদেশী অভিবাসীদের অভিবাসন প্রক্রিয়া সহজ করার লক্ষ্যে প্রতিশ্রুতিবদ্ধ ডিজিটাল প্ল্যাটফর্ম আমি প্রবাসী এবং দেশের অন্যতম বৃহৎ ই-লার্নিং প্ল্যাটফর্ম শিখো একত্রে কাজ শুরু করেছে। দক্ষতা বৃদ্ধি ও জ্ঞান অর্জনের জন্য এখন থেকে শিখোর প্লাটফর্মে বিশেষ কোর্স করার সুযোগ পাবেন অভিবাসন প্রত্যাশী ও প্রবাসী কর্মীরা।

এরই ধারাবাহিকতায় আমি প্রবাসী প্ল্যাটফর্মে আরবি ও অন্যান্য ভাষা শিক্ষার কোর্স, বিমানে ভ্রমণের শিষ্টাচার, এয়ারপোর্ট প্রশিক্ষণ এবং প্রবাসীদের জন্য উপযোগী সব গুরুত্বপূর্ণ কোর্স অন্তর্ভুক্ত করা হবে। শিখোর অন্যান্য কোর্স ও প্রশিক্ষণমূলক ভিডিও আমি প্রবাসীর অ্যাপ ও ওয়েবসাইটে পাবেন ব্যবহারকারীরা।

প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়েছে এই উদ্যোগের ফলে অভিবাসন প্রক্রিয়া আধুনিকায়নের মাধ্যমে খরচ কমানো এবং দক্ষ অভিবাসী তৈরির পথে আরও এক ধাপ এগিয়ে গেলো আমি প্রবাসী। ব্যবহারকারীরা যাতে বৈশ্বিক চাকরির বাজারে নিজেদের আরও প্রতিযোগিতামূলক করে গড়ে তুলতে পারেন সেই লক্ষ্যেই কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়াও, আমি প্রবাসী তাদের প্ল্যাটফর্মে নতুন একটি সিভি বিল্ডার ফিচার চালু করেছে, যার মাধ্যমে মাত্র ৫-৭ মিনিটেই তৈরি করা যাবে পেশাদার সিভি। ব্যবহারকারীরা ফিচারটি সম্পূর্ণ বিনামূল্যে ব্যবহার করতে পারবেন।

আমি প্রবাসীর সিইও নামির আহমেদ নুরি শিখোর সঙ্গে এই অংশীদারিত্ব নিয়ে বলেন, ‘শিখোর সঙ্গে এই পথচলা প্রবাসী কর্মীদের দক্ষতা ও জ্ঞান অর্জনে একটি নতুন অধ্যায়ের সূচনা করবে। আমরা শুধুমাত্র সুযোগ তৈরি করছি না, বরং একটি সেতু গড়ে তুলছি, যা তাদেরকে পেশাগত এবং ব্যক্তিজীবনে সফল হতে সাহায্য করবে। অভিবাসন প্রক্রিয়াকে আরও সহজলভ্য এবং স্বচ্ছ করতে আমি প্রবাসী প্রতিশ্রুতিবদ্ধ।’

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102