বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন

সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে

মহান বিজয় দিবসের আলোচনা অনুষ্ঠিত

সিলেট সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪
  • ১০৮ এই পর্যন্ত দেখেছেন

মহান বিজয় দিবস উপলক্ষে শনিবার (১৪ ডিসেম্বর) সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক আলোচনা সভা ও সম্মাননা প্রদান হোটেল গার্ডেন ইন এ অনুষ্ঠিত হ‌য়ে‌ছে।

ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মোঃ শ‌হিদুল ইসলাম এর সভাপতিত্বে ও  ফাউন্ডেশনের যুগ্ম মহাসচিব মোঃ তাজিদুর রহমান এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট মেট্টোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (এসএমসিসিআই) এর পরিচালক আলহাজ্ব মোহাম্মদ কাপ্তান হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন  ব্রিটিশ বাংলাদেশী রাজনীতিবিদ, লন্ডন টাওয়ার হ্যামলেটস বারা’র প্রথম নির্বাহী ডেপুটি মেয়র কাউন্সিলর অহিদ আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী , সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তি আবু নছর আজগর চৌধুরী, সংবর্ধিত অতিথি: টাওয়ার হ্যামলেটস লন্ডন এন্টারপ্রাইজ একাডেমী’র প্রিন্সিপাল আশিদ আলী। সংবর্ধিত অতিথি পর্তুগাল প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক ও কমিউনিটি ব্যক্তিত্ব সেবুল আহমেদ।

অন‍্যান‍্যদের বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ সভাপতি মোঃ আব্দুল মোমেন, যুগ্ম মহাসচিব সালমা বেগম সুমি, সমাজ কর্মী আক্তার হোসেন।

উপস্থিত ছিলেন সংগঠনের কার্যকরি সিনিয়র সদস্য সুলতানা জান্নাত, কার্যকরি সদস্য আব্দুল মালেক, রোকেয়া সুলতানা, ফ্রেন্ডশিপ সদস্য আদনান চৌধুরী, মোঃ জাকির হোসেন, আনছার আলী, পলাশ সেনাপতি, শিমুল আহমদ বাদশাহ, তালহা আহমদ, রাজু আহমদ, তরিকুল আহমদ, এমদাদ আহমেদ, সালমা বেগম, সৈয়দা ফাউজিয়া, সৈয়দ আদিল আহনাফ সহ সামা‌জিক ও যুব সমাজের নেতৃবৃন্দ।

বক্তারা মহান বিজয় দিবসে ১৯৭১ সালের সকল বীর শহীদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন ও সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের মাধ্যমে দুই বিভাগের সেতু বন্ধন ও মানবিক কার্যক্রমের সফলতা কামনা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102