মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ কিডনি রোগে আক্রান্ত সাংবাদিক সাজ্জাদের চিকিৎসার জন্য সাহায্য কামনা

ঠাকুরগাঁওয়ে কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ শুরু

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১২ ডিসেম্বর, ২০২৪
  • ১৬০ এই পর্যন্ত দেখেছেন
ঠাকুরগাঁওয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট সমাবেশ ২০২৪ উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকাল ৪টায় পিটিআই প্রাঙ্গণে বাংলাদেশ স্কাউটস, ঠাকুরগাঁও সদর উপজেলার আয়োজনে (১২-১৪) ডিসেম্বর পর্যন্ত দ্বাদশ উপজেলা কাব ক্যাম্পুরী ও (১৫-১৯) ডিসেম্বর ২০২৪ পর্যন্ত উপজেলা স্কাউট সমাবেশের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
অনুষ্ঠানে সদর উপজেলা নির্বাহী অফিসার ও বাংলাদেশ স্কাউট সদর উপজেলা সভাপতি বেলায়েত হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উদ্বোধনী বক্তব্য দেন, জেলা প্রশাসক ইশরাত ফারজানা।
এ সময় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মিথুন সরকার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেন,উপজেলা বিএনপি’র সভাপতি আব্দুল হামিদ,উপজেলা কাব ক্যাম্পুরী ও স্কাউট কমিশনার সাবানা সুলতানা মুক্তা, সম্পাদক রেজাউল করিম লিটন।
এছাড়াও অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম শরীফ, ঠাকুরগাঁও প্রেসক্লাব সভাপতি (ভারপ্রাপ্ত) লুৎফর রহমান মিঠু, ফইজুল  ইসলাম,শিবু প্রসাদ ও স্কাউটের শিক্ষক- শিক্ষিকাবৃন্দ এবং কাব ক্যাম্পুরী শিক্ষার্থীরা।
অনুষ্ঠানটি গ্রন্থনা ওসঞ্চালনা করেন, সহকারী কমিশনার
ইয়াছমিন আরা পারভীন রোজি, জেলা স্কাউটস ঠাকুরগাঁওয়ের সাবেক সম্পাদক জাহিদুল ইসলাম স্বপন, সহকারী কমিশনার জাকিরুল ইসলাম জাকির।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102