সোমবার, ২২ জুন ২০২৬, ০২:০২ পূর্বাহ্ন

নিউইয়র্কে মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী পালিত

হাকিকুল ইসলাম খোকন
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৮ নভেম্বর, ২০২৪
  • ১৪৬ এই পর্যন্ত দেখেছেন

সেক্টর কমান্ডার মেজর এমএ জলিল এর মৃত্যুবার্ষিকী উপলক্ষে নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।

যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশীদের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সাংবাদিক মইন ঊদিদন নাসের  ও জাতীয় সম্মিলিত ফোরাম – বাংলাদেশ ( জেএসএফ)”র সংগঠক হাজি আনোয়ার হোসেন লিটনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ফিরোজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা হাজী নুরুল ইসলাম, আবদুল আওয়াল, নাসির হোসেন হিরো ও যুক্তরাষ্ট্র জেএসডির যুগ্ম সম্পাদক রফিক উল্লাহ প্রমূখ।

সভায় বক্তাগন বলেন, মেজর (অবঃ)এমএ জলিল (জন্ম: ৯ ফেব্রুয়ারি, ১৯৪২ – মৃত্যু: ১৯ নভেম্বর, ১৯৮৯) মেজর (অবঃ)এমএ জলিল নামেই বেশি পরিচিত, বাংলাদেশের একজন বীর মুক্তিযোদ্ধা। তিনি ছিলেন একজন রাজনীতিক ও সামরিক কর্মকর্তা৷ তিনি ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ৯নং সেক্টরে নেতৃত্ব দিয়েছিলেন। কিন্তু তারপরেও এই মুক্তিযোদ্ধাকে তার প্রাপ্ত সম্মান দেয়নি কোন সরকার। তিনিই একমাত্র সেক্টর কমান্ডার যিনি দেশ স্বাধীন করেও তার প্রাপ্য সম্মান পাননি বলে সভায় দাবী করেন বক্তারা। তবে এ নিয়ে তার আফসোস বা আক্ষেপ ছিলো না। দুনীতিবাজদের দেওয়া সম্মান তিনি লাথি মেরে ফেলে দিয়েছিলেন বলে সভায় দাবী করেন ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102