মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন

ছাতক প্রেসক্লাবের সাধারণ সভা অনুষ্ঠিত

সেলিম মাহবুব
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২২ নভেম্বর, ২০২৪
  • ১৭২ এই পর্যন্ত দেখেছেন
শুক্রবার (২২ নভেম্বর) ছাতক প্রেসক্লাবের এক সাধারণ সভা ক্লাব রোডস্থ প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।
প্রেসক্লাব’ সভাপতি সৈয়দ হারুন অর রশীদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আব্দুল আলিমের পরিচালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন প্রেসক্লাবের সহ সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজু, প্রচার সম্পাদক তপন জ্যোতি তপু, কার্য নির্বাহী কমিটির সদস্য রাজ উদ্দিন, তমাল পোদ্দার প্রমুখ।
সভায় উপস্থিত ছিলেন আমিনুল ইসলাম আজির, অজিত কুমার দাস, জাহাঙ্গীর আলম চৌধুরী, আমীর আলী, সুজন তালুকদার, সেলিম মাহবুব, হাবিবুর রহমান নাসির, হাফিজ সাজ্জাদুর রহমান, জামিল আহমদ প্রমুখ।
সভায় সর্বসম্মতিক্রমে সাংগঠনিক সম্পাদক নুর মিয়া রাজুকে সাংগঠনিক সম্পাদকের পাশাপাশি অর্থ সম্পাদকের দায়িত্ব প্রদান করা হয় ও রাজ উদ্দিনকে দফতর সম্পাদকের অতিরিক্ত দায়িত্ব প্রদান করা হয়েছে। সহ প্রচার সম্পাদক হিসেবে আমিনুল ইসলাম আজিরকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
প্রেস ক্লাবের নতুন সদস্য ভুক্তির জন্য ৪ জনের নতুন আবেদন গ্রহণ করা হয়েছে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102