শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন

নবীগঞ্জ শিক্ষানুরাগী অধ্যাপক মোঃ আব্দুল হান্নান সংবর্ধিত

নবীগঞ্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪
  • ৯২ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে যুক্তরাজ্য প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক ও শিক্ষানুরাগী  অধ্যাপক  মোঃ আব্দুল হান্নানকে সংবর্ধনা ও সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়েছে।
প্রেস ক্লাব সভাপতি  এম.এ আহমদ আজাদ সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় বৃহস্পতিবার (২১ নভেম্বর) সন্ধ্যায় প্রেসক্লাব ভবনে অনুষ্ঠিত সংর্বধনায়  সংবর্ধিত অধ্যাপক মোঃ আব্দুল হান্নানকে সম্মাননা ক্রেষ্ট প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ মুজিবুর রহমান চৌধুরী সেফু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দারুল হিকমাহ জামেয়া আলীম মাদ্রাসার অধ্যক্ষ মোঃ লুৎফুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি ফখরুল আহসান চৌধুরী, মোঃ আনোয়ার হোসেন মিঠু, সময় পত্রিকার সম্পাদক মোঃ আলাউদ্দিন,  প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম,  দৈনিক মানবজমিন পত্রিকার স্টাফ রিপোর্টার এম.এ বাছিত, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মোঃ সরওয়ার শিকদার, মুরাদ আহমদ, বর্তমান যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী, ছনি আহমেদ চৌধুরী, মোঃ নিজামুল ইসলাম চৌধুরী, অঞ্জন রায় প্রমুখ।
উপস্থিত ছিলেন অর্থ সম্পাদক মোঃ শওকত আলী, সিনিয়র সাংবাদিক সুবিনয় রায় বাপ্পি, সলিল বরণ দাশ, হাবিবুর রহমান শামীম, সাগর আহমেদ, ইকবাল হোসেন তালুকদার, জুয়েল আহমেদ, স্বপন রবি দাস, নুরুল আমিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্য মুজিবুর রহমান চৌধুরী সেফু বলেন জাতির বিবেক সাংবাদিকদের কর্মকান্ডে সার্বিক সহযোগিতা আমাদের নৈতিক দায়িত্ব। প্রেসক্লাবের নব-নির্মিত ভবন উন্নয়নে সহযোগিতার জন্য তিনি সমাজের বিত্তবানদের আহ্বান জানান।
সংবর্ধিত অধ্যাপক  আব্দুল হান্নান বলেন, শিক্ষা ও সামাজিকতায় অবদান রাখা প্রত্যেক গুনিজনের অবদান রাখা সামাজিক রীতি-নীতির অবিচ্ছদ্য অংশ। সাংবাদিকরা সমাজের আয়না, দেশ ও সমাজ গঠনে তাদের অবদান অনস্বীকার্য্য। প্রেসক্লাব উন্নয়নে পাশে ছিলাম পাশে থাকবো। দলমত নির্বিশেষে সাংবাদিকদের পাশে থাকার আহবান জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102