বুধবার, ১৭ জুন ২০২৬, ১১:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত ১১ জুন অন্ধকার থেকে আলোয় ফেরার দিন—মকিস মনসুর

১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয়

মুজিববর্ষের বরাদ্দ বাতিল

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২০ নভেম্বর, ২০২৪
  • ১১৭ এই পর্যন্ত দেখেছেন

মুজিববর্ষ উদযাপনে চলতি বছরে বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। বুধবার (২০ নভেম্বর) দুপুরে সচিবালয়ে প্রথমবারের মতো অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহামম্মদ ইউনূস। পরে মন্ত্রিরপরিষদ সচিব শেখ আব্দুর রশীদ গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে মুজিববর্ষ উদযাপনে ২০১৮ থেকে ২০২৪ সাল পর্যন্ত ১ হাজার ২৬১ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানানো হয়। পরে ২০২৪-২৫ অর্থবছরে এ সংক্রান্ত বরাদ্দ বাতিলের সিদ্ধান্ত হয়।

এ ছাড়া বৈঠকে বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ বৃদ্ধি (বিশেষ বিধান) আইন, ২০১০ রহিতকরণের নীতিগত ও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। এর প্রেক্ষিতে পরবর্তীতে সরকার প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে বলেও জানান সচিব।

পাশাপাশি প্রতিবছর ১৮ ডিসেম্বর তারিখে ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ এবং ‘জাতীয় প্রবাসী দিবস’ একসঙ্গে উদ্‌যাপনের প্রস্তাবও বৈঠকে অনুমোদন পায়।

‘‘বৈঠকে অভিজ্ঞ, দক্ষ ও যোগ্য অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল নিয়োগের মাধ্যমে বিদ্যমান অ্যাটর্নি সার্ভিসকে শক্তিশালী করার লক্ষ্যে দ্য বাংলাদেশ ল’ অফিসার্স (অ্যামেন্ডমেন্ট) অর্ডিন্যান্স, ২০২৪’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102