মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিলেন সাদপন্থীরা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৯ নভেম্বর, ২০২৪
  • ৯৮ এই পর্যন্ত দেখেছেন

আসন্ন বিশ্ব ইজতেমায় মাওলানা সাদকে আসার অনুমতি দেয়ার দাবিতে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নিয়েছেন সাদপন্থিরা। মঙ্গলবার (১৯ নভেম্বর) সকাল থেকে কাকরাইল মসজিদের সামনের সড়কে অবস্থান নেয়ার ফলে ওই সড়কে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে এবং চরম ভোগান্তিতে পড়েছেন নগরবাসী।

আগামী বছরের ৩১ জানুয়ারি থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত বিশ্ব ইজতেমার প্রথম পর্ব এবং ৭ থেকে ৯ ফেব্রুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠিত হবে। ইজতেমার দ্বিতীয় পর্বে মাওলানা সাদের উপস্থিতি চান তার অনুসরারীরা। তবে মাওলানা সাদের আসার অনুমতি না মেলায় সকালে তারা প্রধান উপদেষ্টার বাসভবনের উদ্দেশ্যে যাত্রা করেন। এ সময় পুলিশের বাধার মুখে পড়ে সড়কে অবস্থান নেন তারা।

সড়কে অবস্থান নেয়া তাবলীগ জামাতের একজন মুরুব্বি সকাল নয়টার দিকে জানান, নিরাপত্তা বাহিনীর সঙ্গে তাদের কথা হয়েছে। তারা প্রধান উপদেষ্টার পক্ষ থেকে আমন্ত্রণ পেয়েছেন। অল্প কিছুক্ষণের মধ্যে উপদেষ্টাদের সঙ্গে সাক্ষাত করতে তাদের ১০ জনের একটি জামাত রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যাবে।

তিনি আরও বলেন, মওলানা সাদ সাহেবকে আনার বিষয়ে সিদ্ধান্ত নেয়ার জন্য আমরা যাচ্ছি। গত সাত, আট বছর যাবত আমাদের ওপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। আমাদের আমীরের নামে মিথ্যা অপবাদ দিয়ে উনাকে বাংলাদেশ থেকে দূরে রাখা হয়েছে। আমরা আর কোনো অবস্থাতেই এটা মানতে রাজি না। উনার ব্যাপারে কোনো প্রকার বাধা বিপত্তি আমরা আর মানতে রাজি না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102