বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
মহররম মাসের গুরুত্ব ও ফজিলত সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ স্মরণে সভা অনুষ্ঠিত সিলেটে শীঘ্রই চালু হচ্ছে ২৫০ শয্যা হাসপাতাল শ্রীমঙ্গলের উন্নয়নে প্রধানমন্ত্রীর কাছে প্রত্যাশা প্রধানমন্ত্রীর মৌলভীবাজার সফর উপলক্ষে চলছে ব্যাপক প্রস্তুতি স্বাদ, সংস্কৃতি ও সম্প্রীতির মিলনমেলায় বিগ-হালাল ফুড ফেস্টিভ্যাল অনুষ্ঠিত চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকবেলায় বিশ্বমানের উদ্যোক্তা তৈরি করতে হবে— মোঃ আব্দুর রফিক উৎসব মুখর পরিবেশে প্রধানমন্ত্রীকে চায়ের দেশে ‎বরণের প্রস্তুতী কক্সবাজারকে আন্তর্জাতিক পর্যটন কেন্দ্রে প্রতিষ্ঠিত করতে কাজ করছে সরকার — প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন শ্রীমঙ্গলের সরফু বিসিবির পরিচালক নির্বাচিত

নৌ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে ব্যর্থ হয়েছে সরকার: ফখরুল

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ২৪০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: নৌ দুর্ঘটনার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

ব্রাহ্মণবাড়িয়ায় যাত্রীবাহী নৌকা ও বালুবাহী ট্রলারের সংঘর্ষে প্রাণহানির ঘটনায় শুক্রবার রাতে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, বারবার নৌ দুর্ঘটনায় অসংখ্য মানুষের জীবনহানি ঘটলেও তার কারণ খতিয়ে দেখে কার্যকর পদক্ষেপ গ্রহণে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে। জনগণের প্রতি সরকারের দায়িত্ববোধ না থাকার জন্যই মানুষের জীবনের নিরাপত্তার বিষয়টি বারবার উপেক্ষিত থাকছে। নদ-নদীর পাশাপাশি সড়কগুলোতেও একের পর এক দুর্ঘটনার পুনরাবৃত্তিতে জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতিতেও সরকার কোনো কার্যকর পদক্ষেপ গ্রহণ করছে না। কোন কোন ক্ষেত্রে এসব দুর্ঘটনা নিয়ে তদন্ত কমিটি গঠন করা হলেও তা কখনোই আলোর মুখ দেখে না।

বিএনপি মহাসচিব বলেন, শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার চম্পকনগর থেকে আনন্দবাজার ঘাটগামী যাত্রীবাহী একটি নৌকার সঙ্গে বিপরীত দিক থেকে আসা বালু বোঝাই ট্রলারের মুখোমুখি সংঘর্ষ হলে নৌকাটি উল্টে গিয়ে সব যাত্রী নদীতে পরে যায়। এতে এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে ১৯ জনের প্রাণহানি এবং অনেক যাত্রী নিখোঁজের হৃদয়বিদারক ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছি।

তিনি আরও বলেন, নৌকা ও ট্রলারের সংঘর্ষে যারা প্রাণ হারিয়েছে এবং এখনও নিখোঁজ রয়েছে তাদের স্বজনদের মতো আমিও গভীরভাবে ব্যথিত, শোকাভিভূত ও উদ্বিগ্ন।

ফখরুল নৌ দুর্ঘটনায় মৃত্যুবরণকারীদের পরিবার-পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে নিহতদের আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি নিখোঁজ যাত্রীদের উদ্ধারে দ্রুত ব্যবস্থা গ্রহণেরও দাবি জানান তিনি।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102