মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১২:৪৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

১৭ বছর পর দেশে ফিরছেন

বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা মাহিদুর রহমান ১৭ বছর পর দেশে ফিরলেন

নিজস্ব প্রতিনিধি
  • খবর আপডেট সময় : শনিবার, ১৬ নভেম্বর, ২০২৪
  • ১৫১ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘ ১৭ বছর  পর দেশে ফিরেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্ঠা, কেন্দ্রীয় বিএনপির সাবেক আন্তর্জাতিক সম্পাদক, যুক্তরাজ্য বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি মাহিদুর রহমান।

সিলেট এম.এ.জি ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান, জেলা বিএনপির আহ্বায়ক মো: ফয়জুল করিম ময়ুন, সদস্য মিজানুর রহমান মিজান, মোশারফ হোসেন বাদশা সহ বিএনপি নেতা-কর্মীরা।

বিমানবন্দর থেকে তিনি নিজ জন্মস্থান মৌলভীবাজার সদর উপজেলার বাউঘরিয়ায় পৌছে তার মা-বাবার কবর জিয়ারত করেন। এর আগে বাহারমর্দনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের কবর জিয়ারত ও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় উপস্থিত ছিলেন, সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য এম নাসের রহমান, সদস্য মিজানুর রহমান, এম এ মুকিত, বকসী মিসবাহ উর রহমান, হেলু মিয়া, মো: ফখরুল ইসলাম, গাজী মারুফ, এম সাইফুর রহমান স্মৃতি পরিষদের সহ সভাপতি বদরুল আলম, বিএনপি নেতা মুজিবুর রহমান মজনু, মারুফ আহমদ, সৈয়দ মমসাদ আহমদ, সারওয়ার মজুমদার ইমন সহ বিএনপির নেতাকর্মীরা।


শনিবার বিকেলে দলীয় নেতা কর্মীদের সাথে মতবিনিময় শেষে মাহিদুর রহমান সাংবাদিকদের বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বিএনপি সহযোগীতা করছে। যাতে সুষ্টু নির্বাচনের পরিবেশ সৃষ্টি করে অন্তর্বর্তীকালীন সরকারকে দ্রুত নির্বাচনের দিকে এগিয়ে নেয়ার আহবায়ন জানান তিনি।

প্রবাসের মাটিতে স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রামে ভূমিকা রাখার কারণে তিনি সরকারের রোষানলে পড়েন। স্বৈরাচার শেখ হাসিনার আইশৃঙ্খলা বাহিনী বিমান বন্দর থেকে অনেককেই তুলে নিয়ে যায়।

যে কারণে প্রবাসে থাকাকালিন সময়ে মা-বাবার মৃত্যু হলে তাদের লাশ দেখতে দেশে আসতে পারেননি।
তিনি আরও বলেন ভারতের তাবেদার রাষ্ট্র হিসেবে আমরা থাকতে চাইনা। তবে ভারত আমাদের বন্ধু রাষ্ট্র হিসেবে থাকবে। আমরা করো কছে মাথানত করে রাষ্ট্র পরিচালনা করতে চাইনা।


তিনি বলে, ছাত্র-জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে জুলাই-আগস্টে যারা শহীদ হয়েছেন তাদের পক্ষে বিএনপি আছে। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দ্দেশ রয়েছে অন্দোলনে যারা শহীদ হয়েছেন তাদের পরিবার ও আহতদের আর্থিক সহযোগীতা প্রদান সহ পাশে থাকার জন্য।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102