মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

গণঅভ্যুত্থানে আহতরা পাবেন ইউনিক আইডি, আমৃত্যু ফ্রি চিকিৎসা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ৭৪ এই পর্যন্ত দেখেছেন

গণঅভ্যুত্থানে আহতদের চিকিৎসার জন্য প্রত্যেককে ইউনিক আইডি (স্বতন্ত্র পরিচয়পত্র) দেবে সরকার। ওই আইডি দেখিয়ে দেশের সব সরকারি হাসপাতালে মৃত্যুর আগ পর্যন্ত (আমৃত্যু) বিনা মূল্যে চিকিৎসা পাওয়া যাবে। এ ছাড়া যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি থাকবে সেগুলোতেও বিনা মূল্যে চিকিৎসা পাবেন তাঁরা।

গণ-অভ্যুত্থানে আহতদের সঙ্গে আজ বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সচিবালয়ে সরকারের ছয়জন উপদেষ্টা ও প্রধান উপদেষ্টার একজন বিশেষ সহকারীর সঙ্গে বৈঠকে এসব সিদ্ধান্ত হয়েছে।

বৈঠক শেষ স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্বাহীর দায়িত্ব পাওয়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. সায়েদুর রহমান বলেন, ‘আগামী পাঁচ দিনের মধ্যে লিখিত রূপরেখা দেওয়া হবে। রূপরেখায় দেওয়া টাইমলাইন অনুযায়ী সেগুলো বাস্তবায়ন করা হবে।’

তিনি বলেন, ‘আহত যোদ্ধাদের ইউনিক আইডি কার্ড থাকবে। সব সরকারি প্রতিষ্ঠান থেকে তাঁরা সারা জীবন (আমৃত্যু) বিনা মূল্যে সেবা পাবেন। যেসব বেসরকারি হাসপাতালের সঙ্গে সরকারের চুক্তি থাকবে সেখানেও বিনা মূল্যে সেবা পাবেন তাঁরা। আহতদের চিকিৎসায় সব সরকারি হাসপাতালে বেড ডেডিকেটেড থাকবে। ঢাকার সব হাসপাতালকে একটি নেটওয়ার্কের আওতায় আনা হবে।’

আহতদের চিকিৎসায় রূপরেখায় যেসব বিষয়ের উল্লেখ থাকবে আগামী ডিসেম্বরের মধ্যে সব প্রক্রিয়া শেষ করা হবে বলে জানান সায়েদুর রহমান।

তিনি বলেন, এ বিষয়ে গাফিলতি কোনোভাবেই সহ্য করা হবে না।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102