মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৪১ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

লন্ডন বারা অব

টাওয়ার হ্যামলেটস কাউন্সিল ও মন্ত্রণালয়ের দূত একসঙ্গে কাজ করবে

যুক্তরাজ্য অফিস
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৪ নভেম্বর, ২০২৪
  • ১২৪ এই পর্যন্ত দেখেছেন

ব্রিটেনের সরকারের সহায়তা প্যাকেজে একসঙ্গে কাজ করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে লন্ডন বারা অব টাওয়ার হ্যামলেটস কাউন্সিল।

তারা জানিয়েছে, মন্ত্রণালয়ের দূত ও কাউন্সিল একসঙ্গে কাজ করবে। তাছাড়া মেয়র ও কাউন্সিলের সব ক্ষমতা যথারীতি বজায় থাকবে।

যুক্তরাজ্য সরকারের বেস্ট ভেল্যু ইন্সপেকশন রিপোর্টে কাউন্সিলের যে কাজগুলোর প্রশংসা করা হয়েছে সেগুলো হচ্ছে– কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা; আর্থিক স্থিতিশীলতা অর্জন; বেশির ভাগ সার্ভিস সন্তোষজনক এবং যেখানে দুর্বলতা দেখা দিয়েছে সেখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ।

সরকারের বেস্ট ভেল্যু ইন্সপেকশন রিপোর্ট সম্পর্কে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের একজন মুখপাত্র সংবাদ মাধ্যমে পাঠানো বিবরণীতে বলেছেন, ‘আমাদের উন্নয়নের ধারাবাহিক যাত্রায় সরকারের সঙ্গে কাজ করতে টাওয়ার হ্যামলেটস কাউন্সিল প্রতিশ্রুতিবদ্ধ। আমরা সরকারের সঙ্গে একটি সহায়তা প্যাকেজে একসঙ্গে কাজ করার সিদ্ধান্তকে স্বাগত জানাই, যেখানে কাউন্সিল তার সব ক্ষমতা সংরক্ষণ করবে।

উল্লেখ্য, সরকার টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের উন্নতিগুলোর প্রশংসা করেছে। মন্ত্রণালয়ের দূত উন্নয়নের ক্ষেত্রগুলোতে কাউন্সিলের সঙ্গে কাজ করবেন এবং সরকারের কাছে রিপোর্ট করবেন। মেয়র ও কাউন্সিলের সব ক্ষমতা যথারীতি বজায় থাকবে। উন্নতির জন্য বিদ্যমান যে প্রক্রিয়া রয়েছে, সেটি হলো ট্রান্সফরমেশন অ্যাডভাইজরি বোর্ড, যার সভাপতিত্ব করছেন মেয়র লুৎফর রহমান।

কাউন্সিলের পক্ষ থেকে দেওয়া বিবৃতিতে বলা হয়, ‘আমরা এলজিএ (লোকাল গভর্নমেন্ট অ্যাসোসিয়েশন) থেকে প্রাপ্ত ইতিবাচক সমকক্ষ পর্যালোচনা (পিয়ার রিভিউ) এবং ইনভেস্টরস ইন পিপল পরিদর্শনের উন্নত সিলভার রেটিংকে আরও এগিয়ে নিতে মন্ত্রী পর্যায়ের দূতের সঙ্গে কাজ করতে আগ্রহী।’

এতে আরও বলা হয়, কর্তৃপক্ষ হিসেবে আমাদের অগ্রগতিকে স্বীকৃতি দেওয়ার জন্য আমরা সরকারকে ধন্যবাদ জানাই। এই প্রতিবেদনে (বেস্ট ভেল্যু ইন্সপেকশন রিপোর্ট) যে বিষয়গুলোর জন্য কাউন্সিলের প্রশংসা করা হয়েছে সেগুলো হচ্ছে– কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠা; আর্থিক স্থিতিশীলতা অর্জন; বেশিরভাগ সার্ভিসে সন্তোষজনক এবং কিছু ক্ষেত্রে উন্নত কর্মদক্ষতা প্রদর্শন এবং যেখানে দুর্বলতা দেখা দিয়েছে সেখানে কার্যকর পদক্ষেপ গ্রহণ, ট্রান্সফর্মেশন অ্যাডভাইজরি বোর্ডের মাধ্যমে বাইরের চ্যালেঞ্জ ও সহায়তা ব্যবস্থা স্থাপন এবং সুষ্ঠু নির্বাচন পরিচালনা।

বিবৃতিতে বলা হয়, কাউন্সিল হিসেবে আমরা বিশ্বাস করি যে, বাহ্যিক পর্যালোচনা আমাদের উন্নতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

টাওয়ার হ্যামলেটস হচ্ছে যুক্তরাজ্যের সবচেয়ে দ্রুত উন্নয়নশীল এবং ঘনবসতিপূর্ণ স্থান।  লন্ডনের সবচেয়ে বেশি তরুণ বয়সী জনগোষ্ঠীর বাস এখানে।

নিউজ/ যুক্তরাজ্য / কেএলি

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102