মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

যুক্তরাষ্ট্রে আল জাজিরার বিরুদ্ধে মামলার আবেদন

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ২ মার্চ, ২০২১
  • ৪৪৯ এই পর্যন্ত দেখেছেন

আল-জাজিরা টিভি ও পাঁচজনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের আদালতে মামলার আবেদন করা হয়েছে। এতে আল-জাজিরায় সম্প্রচারিত ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’-এর ভিডিও অবিলম্বে প্রত্যাহার করার আবেদন জানানো হয়েছে। পাশাপাশি বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।

যুক্তরাষ্ট্র বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মোহাম্মদ রাব্বী আলমসহ পাঁচজন ইউনাইটেড স্টেটস ডিস্ট্রিক্ট কোর্ট অব মিশিগানে এই মামলার আবেদন করেন। স্থানীয় সময় গত সোমবার সন্ধ্যায় রাব্বী আলম নিউইয়র্কের জ্যাকসন হাইটসে এক সংবাদ সম্মেলনে মামলার আবেদনের বিষয়টি জানিয়েছেন।

সংবাদ সম্মেলনে রাব্বী আলম জানান, মামলার অন্যান্য বাদীদের মধ্যে রয়েছেন শেরে আলম, রিজভী আলম, বঙ্গবন্ধু পরিষদ এবং বঙ্গবন্ধু কমিশন্স নামের সংগঠন।
মামলার বিবাদীরা হলো আল-জাজিরা ইংলিশ, দেশত্যাগী সাংবাদিক কনক সারোয়ার, ইলিয়াস হোসেন, দেলোয়ার হোসেন, জুলকার নাইন সায়ের, ডেভিড বার্গম্যান ও আল-জাজিরা মিডিয়া নেটওয়ার্ক।

মামলার আবেদনে বলা হয়, বিবাদীরা যোগসাজশ করে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরায় গত ১ ফেব্রুয়ারি রাতে ‘অল দ্য প্রাইম মিনিস্টারস মেন’ শিরোনামে একটি তথ্যচিত্র প্রচার করে। সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে তা ছড়িয়ে দেওয়া হয়। এই তৎপরতা বিদ্বেষপ্রসূত। এর মধ্যে দিয়ে বাদীর ক্ষতি হয়েছে এবং হচ্ছে, উল্লেখ করে তথ্যচিত্রটি অবিলম্বে প্রত্যাহার করার জন্য আদালতের আদেশ কামনা করা হয়েছে। এ ছাড়া মানসিক ক্ষতির দায় হিসেবে বিবাদীদের কাছ থেকে ৫০০ মিলিয়ন ডলার আদায়ের নির্দেশ চাওয়া হয়েছে।

প্রচলিত নিয়ম অনুযায়ী মিশিগানের আদালতে তাঁরা প্রথম মামলার নথি জমা করেছেন। রাব্বী আলম প্রথম আলোকে বলেছেন, দেশের স্বার্থে তিনি ব্যয়বহুল মামলা পরিচালনার উদ্যোগ নিয়েছেন। দেশের বাইরে অবস্থানরত কিছু লোকজন দেশের বিরুদ্ধে প্রচারণায় ব্যস্ত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

রাব্বী আলম দীর্ঘদিন থেকে মিশিগানে বসবাস করেন। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত। তিনি যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধু কমিশনের প্রতিষ্ঠাতা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102