বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২৬ অপরাহ্ন

আকবেট সিলেটের উদ্যেগে মৌলভীবাজারে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১১ নভেম্বর, ২০২৪
  • ১৩৭ এই পর্যন্ত দেখেছেন

মৌলভীবাজারে আকবেট সিলেটের উদ্যেগে বন্যা পরবর্তী ফ্রি মেডিকেল ক্যাম্প শিক্ষা, স্বাস্থ্য ও সামাজিক উন্নয়নে মানবিক সংগঠন এর উদ্যেগে অনুষ্ঠিত সম্পন্ন হয়েছে।

সোমবার মৌলভীবাজার সদর উপজেলার একাটুনা ইউনিয়নের উলুয়াইল আলীম মাদ্রাসায় প্রধান অতিথি হিসেবে দিনব্যাপি ফ্রি মেডিকেল ক্যাম্প এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন- সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর মৌলভীবাজার জেলা সভাপতি ও বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) এর জেলা প্রতিনিধি ও জিএসসি ইউকে এর সভাপতি ডা: ছাদিক আহমদ।

প্রেসক্লাব মৌলভীবাজার এর আহবায়ক ও দৈনিক বাংলার দিন পত্রিকার সম্পাদক বকসি ইকবাল আহমদের সভাপতিত্বে ও মৌলভীবাজার প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও এনটিভি  দৈনিক ইনকিলাব স্টাফ রিপোটার এস এম উমেদ আলীর উপস্থাপনায় বক্তব্য রাখেন, মৌলভীবাজার প্রেসক্লাবের সদস্য সচিব ও দৈনিক মৌমাছি কন্ঠের সম্পাদক ও প্রকাশক শেখ সিরাজুল ইসলাম সিরাজ, উলুয়াইল আলীম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বশির আহমদ, দৈনিক দিনকাল প্রতিনিধি সৈয়দ মমসাদ আহমদ, রুপালী বাংলাদেশ এর সিনিয়র রিপোর্টার মো: শাহজাহান মিয়া, ডা: আব্দুর রহমান প্রমুখ।

এসময় ফ্রি মেডিকেল ক্যাম্পে বন্যা কবলিত উলুয়াইল, লালাপুর ও মাহতাবপুর এলাকার শতাধিক অসহায় মানুষকে চিকিৎসা সেবা শেষে বিনামুল্যে ঔষধ সামগ্রী প্রদান করা হয়। এসময় চিকিৎসা সেবায় ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মেডিকেল অফিসার ডা: পরিতোষ, মেডিকেল অফিসার ডা: আমিনা নাসরীন তান্নী, মিডওয়াইফ মাহমুদা আক্তার পপি প্রমুখ।

এছাড়াও এর আগে আকবেট মৌলভীবাজার সদর উপজেলার মনুমুখ এলাকায় ও রাজনগরের কদমহাটা এলাকায় বন্যা দূর্গতদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করে ছিল।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102