রবিবার, ২৮ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
কারি শিল্প রক্ষায় পাঁচ দফা দাবি উত্থাপন শাহজালাল মাজারের আর্থিক ব্যবস্থাপনায় বাণিজ্য মন্ত্রীর নেতৃত্বে কমিটি গঠিত বাংলাদেশ আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত গৎবাঁধা পদ্ধতিতে প্রকল্প চালানো যাবে না- ব্যারিস্টার মীর হেলাল এমপি ফের শালবাহান ইউপির দায়িত্বে আশরাফুল ইসলাম সালন্দর ইসলামিয়া কামিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচী অনুষ্ঠিত সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত জনগণের সমর্থনে আওয়ামী লীগ শীঘ্রই শক্তিশালী হয়ে ফিরবে—-শেখ হাসিনা শ্রীমঙ্গলে অবৈধভাবে উত্তোলিত বালু নিলামে বিক্রি রাষ্ট্রীয় সম্মাননায় বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মেরাজুল হোসেন এর দাফন সম্পন্ন

জেলা আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার

তদবির বাজদের আইনের আওতায় আনা হবে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ১০ নভেম্বর, ২০২৪
  • ২৫১ এই পর্যন্ত দেখেছেন
মৌলভীবাজার জেলায় ৫ আগস্ট এর পর থেকে যত মামলা হয়েছে এবং বিভিন্ন ভাবে যারা অপকর্মের সাথে জড়িত, ছবি ও ভিডিও রয়েছে ছাত্র-জনতার উপর হামলার তাদের কাউকে গ্রেফতার করা হলে এদের  পক্ষে কেউ কোন তদবির করে থাকেন সেই তদবিরবাজদের কোন ছাড় দেওয়া হবে না।
রোববার (১০ নভেম্বর) জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক  মো: ইসরাইল হোসেন এর সভাপতিত্বে জেলা আইন-শৃঙ্খলা সভায় পুলিশ সুপার কে এইচ জাহাঙ্গীর হোসেন পিপিএম এসব কথা বলেন।
তিনি আরো বলেন, মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা বজায় রাখতে যত ধরনের পদক্ষেপ গ্রহণ করতে হয় তা আমরা করব। মৌলভীবাজার জেলাকে একটি ক্লিন জেলা হিসাবে পুলিশ প্রশাসন ও জেলা প্রশাসন এবং জেলাবাসীর সবাইকে নিয়ে আমরা ঘরে তুলতে চাই। এই জেলার মানুষ নম্র এবং ভদ্র।
এছাড়াও তিনি আরো বলেন, অনেক জায়গায় পুলিশি কার্যক্রম পুরোদমে সচ্ছল হতে পারেনি কিন্তু আমাদের মৌলভীবাজার জেলার আইন-শৃঙ্খলা সচ্ছল বলে আমি মনে করছি আমাদের পুলিশ বাহিনী রাতের আধারে ও মানুষের জানমাল রক্ষায় কাজ করে যাচ্ছে। শীত মৌসুমে ডাকাতির প্রবণতা বেড়ে যায় তাই মৌলভীবাজার বাসী সবাই একটু সচেতন থাকার আহ্বান জানান।

পরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ(বিআরটিএ) এর উদ্যোগে জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত ১৩ পরিবারকে ৪৫ লাখ টাকার চেক প্রদান করা হয়। এসময় বিআরটি এর মৌলভীবাজারের এডি হাবিবুর রহমানসহ জেলা প্রশাসনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102