মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৪:০৩ অপরাহ্ন

পঞ্চগড়ে অনিয়মের অভিযোগে চা কারখানাকে জরিমানা

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৮১ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড়ের মৈত্রী চা কারখানাকে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিনুল হক তারেক। বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে চা কারখানাটিতে অভিযান চালিয়ে এ অর্থদণ্ড করা হয়। এ সময় সেনাবাহিনী, পুলিশ ও আনসার সদস্যসহ চা বোর্ডের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চা বোর্ড সুত্রে জানা যায়, পঞ্চগড়ের চা শিল্পের সংকট দূর করে চা শিল্প এগিয়ে নিতে জেলা প্রশাসক সাবেত আলীর উদ্যোগে গত দুই মাসে চার বার চা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে সভা করে সর্বসম্মতিতে চায়ের সর্বনিম্ন দর প্রতি কেজি ১৭ টাকা নির্ধারণসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহিত হয়। একই সঙ্গে এই সিদ্ধান্তগুলো মানা হচ্ছে কিনা তা তদারকি করার জন্য মনিটরিং টিমও গঠন করা হয়। কিন্তু তারপরও কিছু কারখানা মালিক নিয়মনীতি না মেনে খেয়াল খুশি মতো চা পাতা ক্রয় বিক্রয় করে আসছিলেন।
চাষিদের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (৭ নভেম্বর) বিকেলে পঞ্চগড় জেলা শহরের সুরিভিটা হেলিপ্যাড এলাকায় মৈত্রী টি ইন্ডাস্ট্রিজে অভিযান চালায় জেলা প্রশাসন। কারখানাটিতে চাষিদের ন্যায্যমূল্য না দেয়া, চাষিদের চায়ের ওজন থেকে ১৫ থেকে ২০ শতাংশ পর্যন্ত বাদ দিয়ে দাম দেয়া ও মিথ্যে তথ্য দেয়ার অভিযোগের সত্যতা পায় তারা। পরে কারখানা মালিককে সাড়ে ৪ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। কারখানা কর্তৃপক্ষ জরিমানার টাকা পরিশোধ করে।
পঞ্চগড় চা বোর্ডের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, জেলা প্রশাসন ও চা বোর্ড পঞ্চগড়ের চায়ের উন্নয়নের চা সংশ্লিষ্ট সবাইকে নিয়ে বেশ কিছু সিদ্ধান্ত গ্রহণ করেছে। যারা সিদ্ধান্ত মানবে না, নিয়মনীতি মানবে না, এবং চাষিদের ন্যায্যমূল্য দিবে না তাদের বিরুদ্ধেই কঠোর ব্যবস্থা নেয়া হবে। জেলা প্রশাসনের নেতৃত্বে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102