বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ অপরাহ্ন

পরীক্ষামূলক ৬ বগি নিয়ে উত্তরা থেকে মিরপুরে স্বপ্নের মেট্রোরেল(ভিডিও)

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৪০ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: প্রস্তুতির অংশ হিসেবে প্রথমবারের মতো রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে শুরু করে মিরপুর পর্যন্ত ঘুরে  স্বপ্নের মেট্রো রেল। শুক্রবার সকালে মেট্রোরেল ৬টি বগি নিয়ে মিরপুর পর্যন্ত চারটি স্টেশনে পরীক্ষামূলকভাবে চলাচল করে।

এদিন ঢাকায় স্বপ্নের মেট্রো রেল চলাচল করতে দেখে নগরবাসীরকে উচ্ছ্বাস করতে দেখা গেছে।  অনেকেই বলেছেন, তারা দীর্ঘদিন ধরে মেট্রো রেল চলাচলের এ দৃশ্য দেখার অপেক্ষায় ছিলেন।

এদিকে মেট্রোরেল প্রজেক্ট ম্যানেজার এবিএম আরিফুর রহমান বলেন, আজ পূর্ব প্রস্তুতি হিসেবে পরীক্ষামূলক মেট্রোরেল চালানো হয়েছে। ডিপো থেকে পল্লবী স্টেশন পর্যন্ত নিরাপদে মেট্রোরেল চলেছে। মেট্রোরেল চালানোর সময় আমরা স্টেশনে-স্টেশনে থেমেছি সব কিছু ভালোভাবে পরীক্ষা করেছি।,

 ডিএমটিসিএল সূত্র জানায়, ডিপো থেকে শুরু করে যেসব স্টেশনের কাজ শেষ হয়েছে তাদের মধ্যে ট্রেনটি আগামী রোববার আবার পরিচালনা করা হবে।

পরীক্ষামূলক চলছে ঢাকার উওরা থেকে মিরপুরে মেট্রোরেল

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102