সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

তালের পাটিসাপটা তৈরির রেসেপি

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ২২২ এই পর্যন্ত দেখেছেন

ইউকেবিডি ডেস্ক: চলছে ভাদ্র মাস। বাজারে এখন হাত বাড়ালেই পাবেন তাল। রসালো ফল তাল দিয়ে ঘরেই তৈরি করতে পারেন মজাদার খাবার। এমনই একটি মজাদার খাবার তালের পাটিসাপটা। 

কীভাবে তৈরি করবেন তালের পাটিসাপটা-

উপকরণ:

তৈরি তালের ঘন গোলা ১/২ কাপ, 

ময়দা ১/২ কাপ, 

দুধ ১/২ কাপ, 

চিনি ৪ টেবিল চামচ, 

চালের গুঁড়া ৪ টেবিল চামচ, 

ডিম ১টি।

ক্ষীর তৈরি:

দুধ+তালের পাল্প ১ কাপ, 

চালের গুঁড়া/সুজি ৩ টেবিল চামচ, 

চিনি ৬ টেবিল চামচ।

প্রস্তুত প্রণালি:

গোলা তৈরির জন্য সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটি ঢাকনাসহ পাত্রে ১ ঘণ্টা রেখে দিন। ক্ষীর তৈরির জন্য দুধ ফুটে উঠলে চালের গুঁড়া অথবা সুজি ও চিনি দিয়ে নাড়তে থাকুন। ঘন হয়ে এলে চুলা থেকে নামিয়ে নিন। চুলায় ফ্রাইপ্যান বসিয়ে দিন। গরম হয়ে এলে অল্প তেল ছড়িয়ে নিন। এবার গোলা গোল করে ফ্রাইপ্যানে ছড়িয়ে দিন। ১ মিনিট পর রুটির একপাশে ক্ষীর দিয়ে ঘুরিয়ে রোল করুন। হয়ে গেল তালের পাটিসাপটা।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102