মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১৪ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সাইবার নিরাপত্তা আইন বাতিল হলেও চলবে সব মামলা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ৮ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন

বহুল বিতর্কিত ‘সাইবার নিরাপত্তা আইন, ২০২৩’ বাতিল করতে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তবে এই আইনের অন্তত ১০টি ধারায় করা মামলা চলমান থাকবে। বৃহস্পতিবার (৭ নভেম্বর) দেশের শীর্ষস্থানীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদনে এই তথ্য জানা গেছে।

এতে বলা হয়, আগের সব মামলা চলমান রাখতে ‘হেফাজত’ নামের বিশেষ বিধান যুক্ত করে ‘সাইবার নিরাপত্তা আইন (রহিতকরণ) অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়া চূড়ান্ত করেছে তথ্য ও প্রযুক্তি বিভাগ (আইসিটি)। প্রস্তাবিত খসড়াটি অনুমোদনের জন্য উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থাপন করা হয়েছে। সম্মতি পাওয়ায় অধ্যাদেশটি গেজেট আকারে জারি করা হবে।

অধ্যাদেশটি কার্যকর হলে বিদ্যমান সাইবার নিরাপত্তা আইনের ধারা ১৭, ১৮, ১৯, ২০, ২২, ২৩, ২৭, ৩০, ৩২ ও ৩৫-এর অধীনের মামলা চলমান থাকবে। এসব ধারার মামলার মধ্যে বেআইনিভাবে সরকারের গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামোতে প্রবেশ করা, কম্পিউটার সিস্টেম ও ডিজিটাল ডিভাইসে প্রবেশ করে ক্ষতিসাধন বা কম্পিউটার সোর্স কোড বদল করা সংক্রান্ত বিদ্যমান সব মামলা চলবে।

এছাড়া যেকোনো ডিজিটাল বা ইলেকট্রনিক জালিয়াতি বা প্রতারণা, সাইবার সন্ত্রাসী কর্মকাণ্ড, ব্যাংকিং চ্যানেলের ই-ট্রানজেকশন, হ্যাকিং এবং কম্পানি কর্তৃক অপরাধসংক্রান্ত মামলা। সাইবার নিরাপত্তা নিশ্চিত করা এবং ডিজিটাল বা ইলেকট্রনিক মাধ্যমে সংঘটিত অপরাধ চিহ্নিত, প্রতিরোধ ও দমন এবং এসব অপরাধের বিচার নিশ্চিত করতে গত বছরের ১৮ সেপ্টেম্বর সাইবার নিরাপত্তা আইন, ২০২৩ প্রণয়ন করা হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102