মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

ঢাবির হলে পোস্টার সাঁটানোয় নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ৭ নভেম্বর, ২০২৪
  • ১০৯ এই পর্যন্ত দেখেছেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) একটি হলে পোস্টার সাঁটানোর ক্ষেত্রে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের পক্ষ থেকে পোস্টার লাগানোর প্রতিবাদে ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের প্রেক্ষাপটে এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে বলে মনে করা হচ্ছে।

জানা যায়, বুধবার রাতেই শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের দেয়ালে বা আশপাশে যে কোনো ধরনের পোস্টার সাঁটানোর প্রশ্নে নিষেধাজ্ঞা দিয়েছে হল প্রশাসন।

এক বিজ্ঞপ্তিতে হল প্রশাসনের পক্ষ থেকে বলা হয়, ‘হলের সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য হলের অভ্যন্তরে বা হল চত্বরের দেয়ালে হল প্রশাসনের অনুমতি ব্যতীত কোনো প্রকার ব্যানার, ফেস্টুন, পোস্টার লাগানো ও দেয়াল লিখন করা যাবে না। কেউ এই আদেশ অমান্য করলে হল কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়ের বিধি ও প্রচলিত আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করবে। এ ব্যাপারে সকলের সহযোগিতা একান্ত কাম্য।’

এদিকে ঢাবিতে পোস্টার সাঁটানোর প্রতিবাদে ক্যাম্পাসে বিক্ষোভ দেখিয়েছেন একদল শিক্ষার্থী। বুধবার রাত ১০টার দিকে উপাচার্যের বাসভবনের সামনে এ বিক্ষোভ মিছিল শুরু করেন বিভিন্ন হলের শিক্ষার্থীরা।

জানা যায়, বিএনপির জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের পক্ষ থেকে এসব পোস্টার সাঁটানো হয়।

শিক্ষার্থীরা প্রথমে ভিসির বাসভবনের সামনে বিক্ষোভ করার পর বিভিন্ন হল ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান নেন। সেখানে কিছুক্ষণ অবস্থান নেওয়ার পর রাত ১২টার দিকে তারা হলে ফেরত যান।

মিছিলে ‘টু জিরো টু ফোর, ছাত্ররাজনীতি নো মোর’, ‘দেয়ালে পোস্টার লাগালে, দুঃখ আছে কপালে’, ‘আবু সাঈদ-মুগ্ধ, শেষ হয়নি যুদ্ধ’, ‘ছাত্ররাজনীতির ঠিকানা, এ ক্যাম্পাসে হবে না’ এমন নানা স্লোগান দেওয়া হয়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102