বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৫:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের মধ্যে ব্লেজার বিতরণ অনুষ্ঠিত

নবীগন্জ সংবাদদাতা
  • খবর আপডেট সময় : রবিবার, ৩ নভেম্বর, ২০২৪
  • ১৫৭ এই পর্যন্ত দেখেছেন
নবীগঞ্জ প্রেসক্লাবের  সদস্যদের মধ্যে আয়ান ফাউন্ডেশনের উদ্যোগে ব্লেজার (কোট) বিতরণ করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে নবীগঞ্জ প্রেসক্লাবের নতুন ভবনে আয়ান ফাউন্ডেশনের উদ্যোগে কোট বিতরণ ও আলোচনা  সভা  অনুষ্ঠিত হয় ।
নবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এম এ আহমদ আজাদের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মো. সেলিম তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হবিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি রাসেল চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মুজিবুর রহমান চৌধুরী সেফু, সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, হবিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আবু হাসিব খান চৌধুরী পাবেল।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন- নবীগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি এসআর চৌধুরী সেলিম, ফখরুল আহসান চৌধুরী, আনোয়ার হোসেন মিঠু, এটিএম সালাম, দৈনিক বিবিয়ানা পত্রিকার সম্পাদক ফখরুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি উত্তম কুমার পাল হিমেল, মো. সরওয়ার শিকদার,  বর্তমান সহ সভাপতি এম এ মুহিত,  যুগ্ম সাধারণ সম্পাদক তৌহিদ চৌধুরী প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক শওকত আলী, নির্বাহী সদস্য এম মুজিবুর রহমান, সাংবাদিক আবু তালেব, মুহিবুর রহমান, আকিকুর রহমান সেলিম, এটিএম জাকিরুল ইসলাম, সলিল বরণ দাশ, ছনি আহমেদ চৌধুরী। এছাড়াও উপস্থিত ছিলেন- সাংবাদিক অঞ্জন রায়, সাগর আহমেদ, আলাল মিয়া, ইকবাল হোসেন তালুকদার, স্বপন রবি দাস, ঠিকাদার নিতেশ দাশ, নুরুল আমিন প্রমুখ।
সভায় অতিথিবৃন্দ নবীগঞ্জ প্রেসক্লাবের প্রত্যেক সদস্যদের হাতে আয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে প্রেস ক্লাবের লোগো সম্বলিত ব্লেজার  তোলে দেন। অতিথিবৃন্দ দীর্ঘদিন পর নবীগঞ্জ প্রেসক্লাবের নিজস্ব ভবন নির্মাণ হওয়ায় প্রেসক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী কমিটির  নেতৃবৃন্দের ভূয়সী প্রশংসা করে বক্তাগন বলেন ৪৬ বছরের ইতিহাস পরিবর্তন করেছে ২০২৪ সালের প্রেস ক্লাবের কার্যকরী কমিটি। স্বাধীনতার পর প্রথম নবীগঞ্জ প্রেস ক্লাব আপন ঠিকানা পেয়েছে। এর আগে কোন কমিটি ভবন নির্মাণ করতে পারেন নি। তাই বর্তমান নির্বাহী কমিটির সকল সদস্য কে অভিনন্দন জানিয়ে প্রশংসা করেন তারা। এছাড়া অতিথিবৃন্দরা আয়ান ফাউন্ডেশনের পক্ষ থেকে নবীগঞ্জ প্রেসক্লাবের সদস্যদের কোট প্রদান করায় আয়ান ফাউন্ডেশনের চেয়ারম্যান মোঃ ছালিক মিয়ার প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন।
এসময় ৩নং ইনাতগঞ্জ ইউনিয়নের পিরিজপুর গ্রামের কৃতি সন্তান সিলেট এইমস্ এডুকেশন এর ডাইরেক্টর মোঃ জাকারিয়া প্রেসক্লাবের নতুন ভবন নির্মাণে নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন এবং নবীগঞ্জ শহরের আশালতা ড্রাগ হাউজের স্বত্বাধিকারী অনুপ আচার্য্য নগদ ১০ হাজার টাকা অনুদান প্রদান করেন। প্রেসক্লাবে অনুদান প্রদান করায় উভয়ের প্রতি প্রেসক্লাবের পক্ষ থেকে কৃতজ্ঞতা প্রকাশ করেন প্রেসক্লাবের সভাপতি ও সাধারণ সম্পাদক।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102