সোমবার, ১৬ মার্চ ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত প্রবাসীদের দাবি-দাওয়া আদায়ে জোরালো ভূমিকা রাখার অঙ্গীকার চা বাগান গুলোতে ফিরেছে প্রাণ তেঁতুলিয়ার ইউএনও’র বিরুদ্ধে ঘুষ বাণিজ্যের অভিযোগ

ভারি বর্ষণের পর সম্প্রতি বিদায় নিয়েছে বৃষ্টিপাত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শনিবার, ২ নভেম্বর, ২০২৪
  • ১৫০ এই পর্যন্ত দেখেছেন

সারা দেশে কয়েক মাস ধরেই বৃষ্টি ও ভারি বর্ষণের পর সম্প্রতি বিদায় নিয়েছে বৃষ্টিপাত। তবে ফের বৃষ্টির প্রবণতা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। শনিবার (২ নভেম্বর) সন্ধ্যায় আবহাওয়াবিদ মো. মনোয়ার হোসেনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করায় আজ (শনিবার) রাত ও আগামীকাল (রবিবার ৩ নভেম্বর) দিনে দেশের কোথাও বৃষ্টির পূর্বাভাস না থাকলেও এ সময় সারা দেশে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

তবে রবিবার রাত ও পরদিন সোমবার (৪ নভেম্বর) দিনে চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এরপর সোমবার রাত ও পরদিন মঙ্গলবার (৫ নভেম্বর) দিনে চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। এছাড়া বর্ধিত ৫ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।

এদিকে বাগেরহাটের মোংলায় শনিবার দেশের সর্বোচ্চ ৩৪.২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। এদিন দেশের সর্বনিম্ন ২০.৮ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, শনিবার সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। এরপর রবিবার থেকে সোমবার সন্ধ্যা পর্যন্ত তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। যদিও সোমবার রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে পরদিন মঙ্গলবার দিনের তাপমাত্রা ফের কমতে পারে।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102