সোমবার, ০৯ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বেনাপোল আইসিপিতে বিপুল পরিমাণ ট্যাপেন্ডালসহ ভারতীয় নাগরিক আটক ই-লার্নিং পদ্ধতি শক্তিশালী হাতিয়ার: সুপ্রদীপ চাকমা ভারত পানি বন্টনের কোন সুরাহা করেনি— মির্জা ফখরুল কৃষকদের উন্নয়নে কৃষি কার্ডসহ পণ‍্যের ন্যায্যমুল্য নিশ্চিত করা হবে – হুমায়ুন কবির। বিএনপি সরকার গঠন করলে বিমান বন্দর চালু সহ ঠাকুরগাঁও বাসীর সকল দাবি পূরণ করা হবে- তারেক রহমান উন্নয়নের জন্য রেজা কিবরিয়াকে বিজয়ী করার শপথ বোদায় জামায়াত ও বিএনপির মধ্যে সংঘর্ষে আহত ১৫ গ্লোবাল জালালাবাদ এসোসিয়েশেনের ৪র্থ আন্তর্জাতিক উৎসব অনুষ্ঠিত সাংবাদিক সুমন এর মৃত্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ জামায়াত ক্ষমতায় গেলে দেশে আবার ফ্যাসিবাদ সৃষ্টি হবে — মির্জা ফখরুল

ওসমানীনগরের লিটন হত্যা মামলার তিন আসামী কারাগারে

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৭ আগস্ট, ২০২১
  • ৩৮৩ এই পর্যন্ত দেখেছেন

ওসমানীনগর সংবাদদাতা: সিলেটের ওসমানীনগরে তুচ্ছু ঘটনার জের ধরে প্রতিপক্ষের হামলায় নিহত লিটন মিয়া হত্যা মামলায় এজহার ভুক্ত তিন আসামী ও হামলার ঘটনার মূলহোতাদের জেল হাজতে প্রেরন করেছে আদালত। বৃহস্পতিবার দুপুরে সিলেট সিনিয়র জুডিসিয়াল আমলী আদালত-১ এ হাজির হয়ে আইনজীবির মাধ্যমে জামিন আবেদন করলে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে প্রেরনের নির্দেশ দেন।কারাগারে প্রেরনকৃত আসামীরা হচ্ছেন উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ময়নূল হক ও তার ভাই জিয়াউল হক ও লতিব মিয়ার পুত্র রুবেল মিয়া।


জানা যায়, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পূর্ব পরিকল্পিত ভাবে চলতি বছরের ৮ মে উপজেলার তাজপুর ইউনিয়নের চর ইসবপুর গ্রামের লিটন মিয়ার ওপর অতর্কিত হামলা চালায় তারই প্রতিবেশি একই গ্রামের মৃত মন্তাজ আলীর পুত্র ফয়জুল ও মূয়নূলসহ তাদের সহযোগিরা। এসময় গুরুত্বর আহত অবস্থায় লিটন মিয়াকে উদ্ধার করে প্রথমে বালাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় গত ১২ মে নিহত লিটন মিয়ার ছোট বোন সালমা বেগম বাদি হয়ে ৭ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা কয়েকজনকে অভিযুক্ত করে ওসমানীনগর থানায় একটি মারামারি মামলা দায়ের করলেও অভিযুক্তরা ছিল পলাতক। এদিকে আহত লিটন মিয়ার শারিরিক অবস্থার অবনতি হওয়ায় পরবর্তীতে তাঁকে সিলেট শহরের একটি বেসরকারী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় গত ২৮ মে মৃত্যুবরণ করেন।

খবর পেয়ে পুলিশ সংশ্লিষ্ট হাসপাতালে গিয়ে সূরতহাল রির্পোট সম্পন্ন করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করে এবং থানায় দায়েরকৃত লিটনের উপর হামলার ঘটনায় মারামারি মামলাটির সাথে হত্যার ধারাটি সংযুক্ত করা হলেও অভিযুক্তদের গ্রেফতারে ব্যার্থ হয়েছে থানা পুলিশ।
বাদি পক্ষের আইনজীবী মো: রহমত আলী লিটন হত্যা মামলার তিন আসামীর জামিন নামঞ্জুরের সত্যতা নিশ্চিত করে বলেন,জামিন প্রার্থনাকারী আসামীদের বিরুদ্ধে হত্যাকান্ডের সাথে সরাসরি জড়িত থাকার অভিযোগ থাকায় আদালতের বিজ্ঞ বিচারক তাদের জামিন নামঞ্জুর করে জেল হাজতে প্রেরন করেছেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102