বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ অপরাহ্ন
শিরোনাম :
লোকসভা নির্বাচন উপলক্ষে বাংলাবান্ধা স্থলবন্দরে তিন দিন আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা পার্বত্য মন্ত্রীর সাথে কানাডিয়ান হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ১০ সদস্য গ্রেফতার ইনসানিয়া স্পেশালাইজড হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের যাত্রা শুরু ওয়েলস পার্লামেন্টের এমপি প্রার্থী সাংবাদিক হারুন-অর- রশিদ মুক্তিযুদ্ধের ইতিহাস সংরক্ষণ ও ঐতিহাসিক স্থাপনা রক্ষার দাবী সেনাবাহিনী কর্তৃক শিক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত যৌন নিপীড়নের অভিযোগে কংগ্রেসম‍্যন সুয়ালওয়েলের পদত্যাগ চায়ের মান নিয়ন্ত্রণে প্রশিক্ষণ কোর্স শুরু লেবার পার্টির মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের নির্বাচনী ইশতেহার প্রকাশ

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে ফ্রি চক্ষু শিবির অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : রবিবার, ২৭ অক্টোবর, ২০২৪
  • ২৭৬ এই পর্যন্ত দেখেছেন

যুবদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মৌলভীবাজার জেলা যুবদলের উদ্যোগে প্রায় ১ হাজার মানুষের মাঝে বিনামূল্যে চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক এম এ মুহিত এর সভাপতিত্বে চক্ষু শিবির পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক হাফেজ আহমেদ মাহফুজ।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও জেলা যুবদলের সভাপতি জাকির হোসেন উজ্জ্বল।

চিকিৎসকরা দিনব্যাপী মানুষের মাঝে এ চিকিৎসাসেবা প্রদান করেন। সেবা নিতে আসা বেশির ভাগ মানুষই ছিল বয়স্ক। চোখে কম দেখা, চোখের ছানি পড়া, চোখে পানি পড়াসহ চোখের বিভিন্ন সমস্যা শুনে প্রয়োজনীয় ওষুধ প্রদানসহ অপারেশন রোগীদের ফ্রি অপারেশনের ব্যবস্থা গ্রহণ করেন চিকিৎসকরা। রোববার শহরের পৌর চত্তরে সকাল ১০টা থেকে শুরু হয়ে দিনব্যাপী চলে এ চক্ষুসেবা কার্যক্রম।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল মৌলভীবাজার জেলা শাখার সহ-সভাপতি সালাম আহমেদ জিতু, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জিলু,নজরুল ইসলাম।এ ছাড়া আরো উপস্থিত ছিলেন, মৌলভীবাজার সদর উপজেলা শাখার সিনিয়র যুগ্ন আব্বায়ক আমির মোহাম্মদ, মৌলভীবাজার পৌর যুবদলের আহবায়ক মাহবুবুর রহমান শিপন, সিনিয়র যুগ্ন আহবায়ক শিবলু আহমেদ, মৌলভীবাজার সদর উপজেলা যুবদলের সদস্য সচিব শেখ শাহজান, মৌলভীবাজার পৌর যুবদলের সদস্য সচিব আব্দুল জাহেদ, জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক শাহান পারভেজ শিপন, সহ-সাংগঠনিক সম্পাদক শেখ সামাদুজ্জামান, সাহেল আহমেদ, মাসুক আহমদ, রায়হান, জেলা যুবদলের প্রচার সম্পাদক রাফু আহমেদ, দপ্তর সম্পাদক হাবিবুল বাশার, সহ দপ্তর সম্পাদক খছরু, বন ও পরিবেশ সম্পাদক সুমন আহমেদ, সহ ক্রীড়া সম্পাদক জনি, সহ-যোগাযোগ সম্পাদক খায়রুল মজুমদার, ত্রাণ ও পূর্ণবাসন সম্পাদক এমদাদ সহ বিভিন্ন নেতৃবৃন্দ।

বক্তরা বলেন, রাজনৈতিক জীবনে দায়িত্বকালীন সময়ে মানবসেবার ধারাবাহিকতা বজায় ছিল। তবে দীর্ঘ ১৭ বছর আওয়ামী লীগের স্বৈরশাসনের কারণে আমার এ সেবা কার্যক্রম ব্যাহত হয়েছে। মামলা-হামলায় জর্জরিত করা হয়েছে আমাদের। তবে এখন আবার সময় এসেছে সেই মানবসেবা শুরু করার।

এ লক্ষ্যে মৌলভীবাজাওে তৃণমূল পর্যায়ে যুবদলকে সুসংগঠিত করে আবারও মানুষের কল্যাণে কাজ করার লক্ষ্যে আমাদের সেবামূলক ধারাবাহিক আয়োজন অব্যাহত থাকবে। আগামীতে স্বাস্থ্যসেবা কার্যক্রমে চক্ষু ও ডায়াবেটিস পরীক্ষা, কর্ণ ও নাসিকা ছেদন এবং খতনা সেবা প্রদান করা হবে সারা জেলায়।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102