

মৌলভীবাজার সদর উপজেলার ১২নং গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর এলাকায় মনু ব্রিক্স ফিল্ড এর জমি সেখানকার জোটবদ্ধ একটি চক্রের মাধ্যমে জোরপূর্বক রাস্তা তৈরি করে জবরদখল ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষতি সাধন করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মনু ব্রিক্স ফিল্ড এর মালিক মোঃ নুরে আলম কুরেশি সাকের বাদী হয়ে মৌলভীবাজার মডেল থানায় অভিযোগ দায়ের করেছেন।
২৭ অক্টোবর সর্বশেষ প্রাপ্ত সংবাদে জানা গেছে, উত্তপ্ত পরিস্থিতি বিরাজমান অবস্থায় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন এবং জবর দখলে সহায়তাকারী কয়েকজনকে জিঙ্গাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হলে পরে মুচলেখা দিয়ে ছেড়ে দেয়া হয় যাতে ভবিষ্যতে এরকম কাজ না করেন মর্মে।

এ প্রতিনিধিসহ কয়েকজন সংবাদকর্মী ঘটনাস্থলে গিয়ে দেখতে পান এলাকার কিছু প্রভাবশালী লোকজনদের উপস্থিতি ও নেতৃত্বে শ্রমিকরা মনু ব্রিক্সস এর ভূমিতে রাস্তা নির্মাণ করে সীমানার দেয়াল ভেঙ্গে ফেলছেন। এ সময় সেনাবাহিনী ও পুলিশ ঘটনাস্থলে পৌছলে শ্রমিকরা কাজ থেকে বিরত থাকেন। এ বিষয়ে জানতে চাইলে মনু ব্রিক্স ফিল্ড এর মালিক মোঃ নুরে আলম কুরেশি সাকেরসহ একাধিক লোকজন বলেন, জিতু তালুকদার, সাজ্জাদুর রহমান সুইট, কামাল মিয়া, নুর মিয়া, সুমন মিয়া, শফিক মিয়া, সালা উদ্দিন, আমীর উদ্দিন, জামাল মিয়া, চান মিয়া, রহিম মিয়া, তারা মিয়া, সোহাগ মিয়া, আবুল মিয়া, কয়ছর মিয়াসহ অজ্ঞাত নামা ৩০/৩৫ জন একজোটবদ্ধ লোকজন গায়ের জোরে ব্যবসায়ীক প্রতিষ্ঠানের ভেতর দিয়ে রাস্তা নির্মাণ করার চেষ্টা করে আসছেন।
তাদের অন্যায় আবদার মানতে নারাজ হলে বিক্স ফিল্ড রক্ষণাবেক্ষনকারী তাহির মিয়াকে আঘাত করে গুরুতর জখম করে। এ ঘটনায় মৌলভীবাজার মডেল থানার মামলা নং- ২০, তাং-১৫/০৯/২০২৪ইং, দায়ের করা হলে দলবদ্ধ লোকজন আরো বেসামাল হয়ে পড়ে। গত ২৬ অক্টোবর একই ভাবে জোরপূর্বক রাস্তা নির্মান করতে থাকে।
এ বিষয়ে জানতে চাইলে জবরদখলে সহায়তাকারী জিতু তালুকদারসহ একাধিক শ্রমিক বলেন, এখানে জোরপূর্বক রাস্তা নির্মাণ করা হচ্ছে না। পূর্বের রাস্তাটি এলাকার লোকজন চলাচলের উপযোগী করছেন।
নিউজ /এমএসএম