মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ডেঙ্গু-চিকনগুনিয়া প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও র‍্যালী অনুষ্ঠিত তেতুলিয়া ইউএনও এর বিরুদ্ধে ১৫ শতাংশ ঘুষ আদায়ের অভিযোগ কালুরঘাট সেতুর কাজ দ্রুত বাস্তবায়‌নে স্মারকলিপি প্রদান সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’ ল্যান্সনায়েক শহীদ গৌছ আলী মেমোরিয়াল ট্রাস্টের উদৌগে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জমি দখলের চেষ্টায় অভিযোগ স্বাধীনতার মাসে যুদ্ধাপরাধীদের নামে শোক প্রস্তাবে সংসদ কলুষিত বঙ্গবন্ধুর জন্ম না হলে স্বাধীন দেশ পেতাম না —ড.একে আব্দুল মোমেন ডেঙ্গু প্রতিরোধে বিভিন্ন জনসচেতনতামূলক কর্মসূচি পালিত লায়ন্স ক্লাব চিটাগাং কর্ণফুলী এলিট এর উদ্যোগে ইফতার সামগ্রী ও ঈদ উপহার বিতরণ অনুষ্ঠিত

সাবেক

দুই সিনিয়র সচিব রিমান্ডে

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৯৪ এই পর্যন্ত দেখেছেন

পৃথক দুই হত্যা মামলায় গ্রেপ্তার হয়েছেন নির্বাচন কমিশনের (ইসি) সাবেক সচিব হেলালুদ্দীন আহমদ ও স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সাবেক সিনিয়র সচিব মোস্তফা কামাল উদ্দীন। শুক্রবার ঢাকার চিফ মেট্রোপলিটন (সিএমএম) আদালত এ রিমান্ডের আদেশ দেন।

আদালত সূত্রে জানা গেছে, পুলিশ হেলালুদ্দীনকে ১০ দিনের রিমান্ডে নেয়ার আবেদন করে। অন্যদিকে, আসামিপক্ষ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে আদালত জামিন নাকচ করে হেলালুদ্দীনকে ৪ দিনের এবং মোস্তফা কামালকে ৩ দিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

হেলালুদ্দীন আহমদকে ২০২২ সালের ৭ ডিসেম্বর পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা ও বিএনপির কর্মী মকবুল হোসেন হত্যার মামলায় গ্রেপ্তার করা হয়। অভিযোগ অনুযায়ী, ২০২২ সালের ৭ ডিসেম্বর ডিবি পুলিশের সদস্যরা বিএনপির অফিসে হামলা চালিয়ে ভাঙচুর করে এবং কর্মীদের ওপর হামলা চালায়, যার ফলে মকবুল হোসেন গুলিবিদ্ধ হয়ে মারা যান।

মোস্তফা কামাল উদ্দীনকে গত বছরের ২৮ অক্টোবর নয়াপল্টনে যুবদল নেতা শামীম মোল্লা হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে। তাকে ১০ দিনের রিমান্ডে নেয়ার জন্য আবেদন করা হয়, কিন্তু আদালত জামিন নাকচ করে ৩ দিনের রিমান্ডে পাঠান।

হেলালুদ্দীন আহমদ ২০১৯ সালে সচিব হিসেবে স্থানীয় সরকার বিভাগে যোগ দেন এবং পরে ২০২০ সালে সিনিয়র সচিব হিসেবে পদোন্নতি পান। মোস্তফা কামাল উদ্দীনকেও বেশ কয়েকটি মামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102