বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

লায়ন্স ক্লাব অব চিটাগাং এর আয়োজনে পিস পোস্টার অংকন প্রতিযোগীতা অনুষ্ঠিত

লায়ন উজ্জল কান্তি বড়ুয়া
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৭৩ এই পর্যন্ত দেখেছেন

আন্তর্জাতিক সেবা সংগঠন লায়ন্স ইন্টারন্যাশনাল ঘোষিত ‘অসীম শান্তি’ শিরোনামে পিস পোস্টার অংকন প্রতিযোগিতার আয়োজন করেন লায়ন্স জেলা ৩১৫-বি৪, বাংলাদেশের অধীনে লায়ন্স ক্লাব অব চিটাগাং কর্ণফুলী এলিট।

চট্টগ্রাম ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ মিলনায়তনে বৃহস্পতিবার (২৪ অক্টোবর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ কর্ণেল মুজিবুল হক সিকাদার। অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন ডিস্ট্রিক্ট কেবিনেট সেক্রেটারী লায়ন বেলাল উদ্দিন চৌধুরী।

ক্লাব প্রেসিডেন্ট লায়ন মো. মেজবাহ উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  ডিস্ট্রিক্ট জয়েন্ট কেবিনেট সেক্রেটারী লায়ন মো. জিল্লুর রহমান এমজেএফ, ডিস্ট্রিক্ট গেট টিম কো-অর্ডিনেটর লায়ন মো. আনিসুল হক চৌধুরী। সম্মানিত অতিথি ও বিচারক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ফাইন আর্টস ইনস্টিটিউটের পরিচালক প্রফেসর সুফিয়া বেগম, প্রফেসর প্রণব মিত্র চৌধুরী, ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজের শিক্ষক তুহিন কান্তি হালদার, শিক্ষক নাজনীন আরা।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কনসার্ন রিজিওন চেয়ারপারসন লায়ন মোহম্মদ মুছা এমজেএফ, আইপিপি লায়ন নাজমুল হুদা এমজেএফ, ভাইস প্রেসিডেন্ট লায়ন নুরুল আকবর কাজল, সেক্রেটারী লায়ন উজ্জল কান্তি বড়ুয়া, ক্লাব এডমিনিস্ট্রেটর- লায়ন উম্মে হাবিবা। লিও জেলার কনসার্ন রিজিয়ন ডিরেক্টর লিও হোসেন মোঃ ইমরান নিক্সন, লিও ক্লাব প্রেসিডেন্ট লিও ইকলাস উদ্দীন আকিল, লিও ইয়াসিন উসরাত শানীন, লিও ফাতিন মানসিব, লিও তোহিদ হাসান রিহাব, লিও মেহেরুন্নেসা আলিফ, লিও নিলয় দাস, লিও তানহা প্রমূখ।

প্রতিযোগিতায় ১ম, ২য়, ৩য় স্থান অধিকারী যথাক্রমে সানজিদা আক্তার জলি, রাজসমৃদ্ধ চক্রবর্তী, নুসাইবা মারহাম মননকে ক্রেস্ট দিয়ে অভিনন্দিত করা হয় এবং প্রতিযোগিতায় অংশগ্রহণকারী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলের ৫২ প্রতিযোগীকে সার্টিফিকেট ও অংকন সামগ্রী দিয়ে পুরষ্কৃত করা হয়।    

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102