বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ অপরাহ্ন

সাবেক ইসি সচিব হেলালুদ্দীন চট্টগ্রামে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৫৮ এই পর্যন্ত দেখেছেন

নির্বাচন কমিশন (ইসি) সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীনকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় খুলশী থানার তুলাতলী এলাকা থেকে নগরের কোতোয়ালী থানা পুলিশ তাকে গ্রেফতার করে।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফজলুল কাদের চৌধুরী।

তিনি বলেন, নির্বাচন কমিশন সচিবালয়ের সাবেক সচিব হেলালুদ্দীনকে ঢাকা মেট্রোপলিটন থানার একটি মামলায় গ্রেফতার করা হয়েছে। বর্তমানে তিনি কোতোয়ালী থানা পুলিশ হেফাজতে রয়েছেন। তাকে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাছে হস্তান্তর করা হবে।

হেলালুদ্দীন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচন কমিশনের সচিব হিসেবে কর্মরত ছিলেন। পরে তাকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সচিব হিসেবে বদলি করা হয়। ওই মন্ত্রণালয়ে পদোন্নতি পেয়ে সিনিয়র সচিব হিসেবে অবসরে যান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102