বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন: মেহজাবীন

বিনোদন ডেস্ক
  • খবর আপডেট সময় : বুধবার, ২৩ অক্টোবর, ২০২৪
  • ১৬৭ এই পর্যন্ত দেখেছেন

সম্প্রতি অমানবিকভাবে এক গৃহকর্মী নির্যাতনের শিকার হওয়ায় বিষয়টি নিয়ে ফেসবুকে পোস্ট করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী। তিনি লিখেছেন, ‘এ ছবিটি কয়েক দিন ধরে এতবার দেখেছি যে এটা আমাকে গভীরভাবে প্রভাবিত করেছে।’

মেহজাবীনের পোস্ট করা দুটি ছবির একটিতে লেখা, ‘বাস্তব জীবনে একজন ভালো মানুষ হন, সামাজিক যোগাযোগমাধ্যমে নয়।’ এটি যিনি পোস্ট করেছেন, তিনি সেই গৃহকর্মী নির্যাতনকারী। যে নির্যাতনের ঘটনার এখনো তদন্ত চলছে। পাশের ছবিটি নির্যাতিত গৃহকর্মীর।

সচেতন করে মেহজাবীন চৌধুরী বলেন, ‘দয়া করে সোশ্যাল মিডিয়ায় যা কিছু দেখছেন, সবকিছু বিশ্বাস করবেন না। অনেকেই শুধু ভান করছে। কেউ ভালো সাজে, কেউ নিজেকে ভুক্তভোগী হিসেবে দেখায়, কেউ ক্ষমতাশালী বলে দাবি করে, আবার কেউ নিরপরাধের অভিনয় করে। বাস্তবে প্রত্যেকেই কোনো না কোনোভাবে অভিনয় করছে, আর কেউ কেউ তো বুঝতেও পারে না যে তারা কী করছে।’

যারা গৃহকর্মীর সাহায্য নেন, তাদের সহমর্মী হওয়ার কথা জানান জনপ্রিয় এই অভিনেত্রী। প্রয়োজনে বোঝাপড়ার কথাও বলেন। মেহজাবীন বলেন, ‘তাদের হয় সাহায্য করুন, বুঝিয়ে বলুন, আর যদি তারা আপনার প্রত্যাশা পূরণ করতে না পারে, তাহলে তাদের ছেড়ে দিন। কিন্তু তাদের ক্ষতি করবেন না। কারও জীবন নষ্ট করবেন না। শারীরিক বা মানসিকভাবে ভেঙে ফেলবেন না। এটা শুধু ভুল নয়, এটা অপরাধ। অপরাধী হবেন না।

মেহজাবীন বলেন ‘সোশ্যাল মিডিয়া বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করুন। আগে মানুষ হোন, তারপর ভালো মানুষ সাজুন। অনলাইনে কীভাবে নিজেকে উপস্থাপন করছেন, সেটা ততটা গুরুত্বপূর্ণ নয়, যতটা গুরুত্বপূর্ণ আপনার বাস্তবের কাজ।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102