শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৮:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
ঠাকুরগাঁওয়ে ইয়াবাসহ যুবক আটক দেশ রক্ষায় প্রগতিশীল সাংবাদিকদের ভুমিকা গুরুত্বপূর্ণ -মহিবুল হাসান চৌধুরী আহলে সুন্নাত এর কার্যক্রম বাস্তবায়নের আহ্বান শিক্ষিকার ওপর হামলাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত বিমানের সিলেট-ম্যানচেস্টার সরাসরি ফ্লাইট চালু হচ্ছে সোমবার ঠাকুরগাঁওয়ে শিশু ধর্ষকের যাবজ্জীবন কারাদণ্ড সেনাবাহিনীর পক্ষ থেকে ক্রীড়া সামগ্রী ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠিত ৩২ বছরের শিক্ষকতা জীবন থেকে অবসরে প্রধান শিক্ষক জহির আলী লন্ডনে চতুর্দশ বাংলাদেশ বইমেলা ও সাংষ্কৃতিক উৎসব অনুষ্ঠিত লন্ডনে এস৯ ফিল্মস টেপ বল ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত

আয়ের চেয়ে ব্যয় বেশি বিএনপির

সংবাদদাতার নাম :
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ২৬৪ এই পর্যন্ত দেখেছেন

স্টাফ রিপোর্টার: দেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল বিএনপির গত বছর (২০২০ সালে) আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছে। এ সময়ে দলটির আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। বিপরীতে ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। অতিরিক্ত অর্থ পার্টির ফান্ড থেকে ব্যয় করা হয়েছে। আগের বছরও দলটির আয়ের চেয়ে ব্যয় বেশি ছিল।

বৃহস্পতিবার (২৬ আগস্ট) নির্বাচন কমিশনে ২০২০ সালের আয়-ব্যয়ের হিসাব জমা দেয় দলটি। রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে দলটির সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স ইসি সচিব মো. হুমায়ুন কবির খোন্দকারে কাছে দলের আয়-ব্যয়ের হিসাব জমা দেন। ইতোমধ্যে বিরোধী দল জাতীয় পার্টি, জাতীয় সমাজতান্ত্রিক দল-জাসদসহ কয়েকটি দল অডিট রিপোর্ট জমা দিয়েছে।

পরে এমরান সালেহ প্রিন্স সাংবাদিকদের জানান, ২০২০ সালে বিএনপির আয় হয়েছে ১ কোটি ২২ লাখ ৫৩ হাজার ১৪৯ টাকা। আর ব্যয় হয়েছে ১ কোটি ৭৪ লাখ ৫২ হাজার ৫১৩। ব্যয় বেশি হয়েছে ৫১ লাখ ৯৯ লাখ ৩৬৪ টাকা। যা বিএনপির তহবিল থেকে খরচ করা হয়েছে।

দলীয় সদস্যদের চাঁদা, নমিনেশন ফরম বিক্রি, অনুদান, ব্যাংকের সুদ হিসাব থেকে দলের আয় আসে। অফিস স্টাফদের বেতন, বোনাস, ইউটিলিটি বিল, ত্রাণ সহায়তা, আহত নেতা-কর্মীদের সহযোগিতাসহ বিভিন্ন খাতে ব্যয় হয়। আর ব্যাংকের দলীয় অ্যাকাউন্টের মূলধন থেকে ঘাটতি পূরণ করা হয়েছে।

২০১৯ সালে বিএনপি’র আয় ছিল ৮৭ লাখ ৫২ হাজার ৭১০ টাকা। ব্যয় ছিল দুই কোটি ৬৬ লাখ ৮৬ হাজার ১৩৭ টাকা। আয়ের চেয়ে ব্যয় বেশি হয়েছিল এক কোটি ৭৯ লাখ ৩৩ হাজার ৪২৭ টাকা।

আইন অনুযায়ী ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোকে প্রতিবছর আয়-ব্যয়ের হিসাব দিতে হয়। ৩১ জুলাইয়ের মধ্যে দলগুলোকে ২০২০ সালের আর্থিক বিবরণী নিরীক্ষা করে জমা দেয়ার জন্য চিঠি দিয়েছিল ইসি। পরে করোনার কারণে সময় আরও একমাস বাড়ানো হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102