শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

পঞ্চগড়ে

চিকিৎসকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

মোঃ খাদেমুল ইসলাম
  • খবর আপডেট সময় : বৃহস্পতিবার, ১৭ অক্টোবর, ২০২৪
  • ১০২ এই পর্যন্ত দেখেছেন
পঞ্চগড় মকবুলার রহমান ডায়াবেটিকস  হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা.ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর অর্তকিত সন্ত্রাসি হামলার প্রতিবাদে মানববন্ধন ও কালোব্যাজ ধারণ করে  কর্মসূচী পালন করেছে কর্মরত চিকিৎসকেরা।
বৃহস্পতিবার (১৭অক্টোবর) দুপুরে বাংলাদেশ মেডিকেল এসোসিয়েশন (বিএমএ) পঞ্চগড় জেলা শাখার আয়োজনে সিভিল সার্জন কার্যালয়ের সামনে ঘন্টব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করে তারা।
মানববন্ধনে বক্তব্য রাখেন পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালের সহকারী পরিচালক ডা. এস আই এম রাজিউল করিম রাজু, পঞ্চগড় আবাসিক মেডিকেল অফিসার ডা. আবুল কাশেম, আটোয়ারী উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা.হুমায়ুন কবির, পঞ্চগড় সদর হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট (সার্জারি) ডা.আমির হোসেন, সিনিয়র কনসালটেন্ট (এনেস্থিসিয়া) ডা.মনসুর আলম, এবং
ডা.বাহারাম আলী প্রমূখ।
মানববন্ধনে একাত্ততা প্রকাশ করে  পঞ্চগড় জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি এ্যাডভোকেট মির্জা নাজমুল ইসলাম কাজল ও সাধারণ সম্পাদক এ্যাডভোকেট আদম সুফি বক্তব্য রাখেন।
বক্তারা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন- একজন চিকিৎসক সর্বদা নিজের সেরাটা দিয়ে রোগীর সেবা ও চিকিৎসা দেন। কিন্তু সারা দেশে একটি প্রথা চালু হয়েছে স্বাস্থ্য সেবা মনমত না হলে চিকিৎসকের উপর হামলা করা,যা সত্যিই লজ্জাজনক। যদিও আসামী গ্রেফতার হয়েছে। তার সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে। না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন তারা।
মানববন্ধনে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতাল, মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসক, নার্স, ওয়ার্ডবয়, বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল, ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক ওনার্স এসোসিয়েশন পঞ্চগড়ের নেতৃবৃন্দ, জেলা মেডিক্যাল টেকনোলজিষ্ট ক্লাবের সদস্য, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এসোসিয়েশন (ফারিয়া) পঞ্চগড়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
উল্লেখ্য বুধবার (১৬ অক্টোবর) দুপুরে মকবুলার রহমান ডায়াবেটিক হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডা.ফজলে হাসান সিদ্দিকী নাঈমের উপর জাকির হোসেন রাজু নামে এক ব্যাক্তি হামলা করেন।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102