শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন

১১ বছর পর খুললো আমার দেশ পত্রিকার ছাপাখানা

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : মঙ্গলবার, ১৫ অক্টোবর, ২০২৪
  • ১০৪ এই পর্যন্ত দেখেছেন

দীর্ঘদিন বন্ধ থাকার পর অবশেষে খুলেছে দৈনিক আমার দেশ পত্রিকার বন্ধ ছাপাখানা। মঙ্গলবার তেজগাঁওয়ে অবস্থিত ওই অফিস খুলে দেওয়ার পর বন্ধের দিনের পত্রিকা দেখে আবেগাপ্লুত হন পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান।

এর আগে ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে ছাপাখানার তালা ভাঙা হয়। পরে আমার দেশ পত্রিকার ছাপাখানায় এসে কর্মীদের সঙ্গে কুশলাদি বিনিময় করেন মাহমুদুর রহমান।

এ সময় মাহমুদুর রহমান বলেন, ‘১১ বছর আগে ফ্যাসিস্ট হাসিনা সরকার আমার দেশ পত্রিকার প্রত্যেকটা মেশিন খুলে নিয়ে গিয়েছিল। আমি জানি না এই প্রেস আমি কীভাবে চালু করব, কীভাবে টাকা আসবে। তবে চেষ্টা করব এ বছরের মধ্যেই পত্রিকাটি চালু করার।’

এ সময় আমার দেশ পত্রিকা চালু করতে সরকারের সহযোগিতা চান তিনি।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102