সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

সাবেক সাংসদ মাজহারুল ইসলামের জামিন না মঞ্জুর

ঠাকুরগাঁও সংবাদদাতা
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২০ এই পর্যন্ত দেখেছেন

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মাজহারুল ইসলাম সুজনের বিরুদ্ধে দায়ের করা হত্যা ও চাঁদাবাজি মামলায় জামিন নামঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেনঅতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা। এ সময় আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা এবং মুক্তির দাবিতে স্লোগান দিতে থাকলে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

সোমবার (১৪ অক্টোবর) দুপুরে অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গনে এ ঘটনা ঘটে।

জানা যায়, ৫ আগস্ট ঠাকুরগাঁও রোডে পৌর কাউন্সিলর সাহেবেরবাড়িতে অগ্নিসংযোগের সময় তিনজন মারা যায় এ ঘটনায় পরে একব্যক্তি বাদী হয়ে আদালতে মামলা দায়ের করে। অপরদিকে চাঁদাবাজির অভিযোগে আরেক ব্যক্তি মামলা দায়ের করেন।

উপরোক্ত মামলা দুটির হাজিরা দিতে আসলে অতিরিক্ত চিফজুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক রমেশ কুমার ডাগা জামিন না মঞ্জুর ও রিমান্ড না মঞ্জুর করে সাবেক সংসদকে জেল হাজতে পাঠানোর নির্দেশ প্রদান করেন।

এ সময় আদালত চত্বরে আওয়ামী লীগের নেতাকর্মীরা জয় বাংলা এবং তার মুক্তির দাবিতে স্লোগান দেয়। এ ঘটনাকে কেন্দ্র করে উভয়পক্ষের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়। সুজনকে পুলিশের গাড়িতে তোলার সময়   বিএনপি নেতা কর্মীরা তাকে লক্ষ্য করে ডিম নিক্ষেপ করতে থাকে। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102