শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৬:২৯ অপরাহ্ন

রাজনীতিতে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করতে হবে: পিনাকী ভট্টাচার্য

প্রবাস ডেস্ক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ২৬৩ এই পর্যন্ত দেখেছেন

প্যারিসের অভিজাত কোম্পানির হোটেলের বলরুমে অনুষ্ঠিত হলো ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: প্রবাসীদের ভাবনা’ শীর্ষক সেমিনার। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফরোয়ার্ড (এইচআরএফ) আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

সেমিনারে সভাপতিত্ব করেন হিউম্যান রাইটস ফরোয়ার্ডের সভাপতি মোহাম্মদ ফয়সাল আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ। সঞ্চালনার দায়িত্বে ছিলেন বাংলা টেলিগ্রামের সম্পাদক সাংবাদিক শাহ সুহেল আহমদ।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশি রাজনীতিবিদ নুরুল ইসলাম ভুঁইয়া (ছোটন), ফ্রান্স বিএনপির প্রধান উপদেষ্টা এহসানুল হক বুলু, সাধারণ সম্পাদক এম এ তাহের, সাবেক সভাপতি সিরাজুল ইসলাম মিয়া, কমিউনিটি নেতা টি এম রেজা এবং ফ্রান্স বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জুনেদ আহমেদ।

সেমিনারে প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখেন সিনিয়র সাংবাদিক ও মানবাধিকার কর্মী মোহাম্মদ মাহবুব হোসাইন, বাংলাদেশ কমিউনিটি ইন ফ্রান্সের (বিসিএফ) প্রেসিডেন্ট এম ডি নূর, এক্টিভিস্ট ও রাজনীতিবিদ মোহাম্মদ আলী চৌধুরী, আইনজীবী ও অনলাইন এক্টিভিস্ট মনোয়ার হোসাইন এবং ফরাসি আইনজীবী আকাশ হেলাল।

প্রধান অতিথির বক্তব্যে পিনাকী ভট্টাচার্য বলেন, ‘বাংলাদেশে শান্তি আসতে হলে আওয়ামী লীগ ও ভারতকে মোকাবিলা করতে হবে। এ দুই শক্তিকে চিনতে না পারলে বারবার রক্ত দিতে হবে।’ তিনি আরো বলেন, প্রবাসীদের অর্থনৈতিক ক্ষমতাকে কাজে লাগিয়ে দেশের রাজনীতিতে প্রবাসীদের সরাসরি সম্পৃক্ত করতে হবে।

তিনি জানান, ‘আমি একটি উদ্যোগ নিয়েছি, যাতে প্রবাসীরা রাষ্ট্রকে ৫ বিলিয়ন ডলার প্রদান করতে পারেন। এটি হলে প্রবাসীরা রাষ্ট্র নির্মাণে সরাসরি ভূমিকা রাখতে পারবেন।’

সেমিনারে প্রবাসীদের পক্ষ থেকে ৪ দফা দাবি জানানো হয়। দাবিগুলো হলো:

  • বিদেশে অবস্থানরত প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করা
  • দূতাবাসে দ্রুত ই-পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্রের ব্যবস্থা করা
  • জাতীয় সংসদে প্রবাসীদের জন্য সংরক্ষিত আসন রাখা
  • অনিয়মিত অভিবাসীদের লাশ দেশে প্রেরণে সরকারি সহায়তা নিশ্চিত করা

বক্তারা আরো বলেন, এই প্রথমবারের মতো অভিবাসী বাংলাদেশিরা স্টেকহোল্ডারের ভূমিকায় এসেছেন। ৪ দফা দাবির বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন জাতীয়তাবাদী মহিলা দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শামীমা আক্তার রুবি, বিকশিত নারী সংঘের সভানেত্রী তৌফিকা শাহেদ, সাবেক সেনা কর্মকর্তা মীর জাহান এবং সাংবাদিক কামরুজ্জামান কাজল।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102