বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন

১৩ অক্টোবর: সারাদিন যা যা ঘটলো

নিজস্ব প্রতিবেদক
  • খবর আপডেট সময় : সোমবার, ১৪ অক্টোবর, ২০২৪
  • ১২৮ এই পর্যন্ত দেখেছেন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী হাসনাত আবদুল্লাহ বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন। শুক্রবার (১১ অক্টোবর) রাতে ঘরোয়া আয়োজনে তার বিয়ে সম্পন্ন হয়। হাসনাতের স্ত্রীও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী।

সেনা-র‌্যাবের পোশাক পরে ডাকাতি: গ্রেপ্তার ১১ জনের ৫ জনই বিভিন্ন বাহিনীর চাকরিচ্যুত সদস্য

রাজধানীর মোহাম্মদপুরে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে ব্যবসায়ীর বাসায় প্রবেশ করে ডাকাতির ঘটনায় ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সূত্রে জানা গেছে, আইনশৃঙ্খলা বাহিনীর যৌথ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ, যে বিষয়ে অবহিত করলেন সেনাপ্রধান

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।  রবিবার (১৩ অক্টোবর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ সাক্ষাৎকার অনুষ্ঠিত হয়।

আন্দোলনে আহতদের ১ কোটি ৭১ লাখ টাকা সহায়তা

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ছাত্র-জনতার আন্দোলনে আহতদের জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের পক্ষ থেকে অনুদানের চেক হস্তান্তর করেছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় এবং তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. নাহিদ ইসলাম।

পাঁচ সিকার ছাগল চিনতে না পারলে রক্ত দেয়া থামবে না: পিনাকী ভট্টাচার্য

প্যারিসের অভিজাত কোম্পানির হোটেলের বলরুমে অনুষ্ঠিত হলো ‘গণ-অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ: প্রবাসীদের ভাবনা’ শীর্ষক সেমিনার। মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ফরোয়ার্ড (এইচআরএফ) আয়োজিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অন্যতম নেতা ও এক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য।

পরবর্তী ৩ দিন আবহাওয়া যেমন থাকবে

পরবর্তী ২ দিনের মধ্যে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার (১৩ অক্টোবর) ৭২ ঘণ্টার (৩ দিন) আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে: তাজুল ইসলাম

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বিদেশে পলাতকদের ফিরিয়ে আনতে ইন্টারপোলের সহায়তা নেয়া হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। রবিবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন তিনি।

শেখ হাসিনার বিচারে চলতি সপ্তাহেই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারক নিয়োগ: তাজুল ইসলাম

কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে জুলাইয়ে সংঘটিত গণহত্যার বিচারের জন্য ট্রাইব্যুনালে চলতি সপ্তাহেই বিচারক নিয়োগ হবে। রবিবার (১৩ অক্টোবর) এ তথ্য জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম। ছুটির দিন হলেও এদিন সংস্থাটির ধানমন্ডি কার্যালয়ে বৈঠক করেছেন সদস্যরা। অভিযুক্ত আর কেউ যেন দেশত্যাগ করতে না পারে এজন্য মেনে চলা হচ্ছে কঠোর গোপনীয়তা।

ভারতে গেলো ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ

গত ১১ দিনে ভারতে রপ্তানি হয়েছে ৫ লাখ ৩২ হাজার কেজি ইলিশ। সর্বশেষ শনিবার (১২ অক্টোবর) রাত ১০টা পর্যন্ত ১১টি ট্রাকে ৩৬ হাজার কেজি ইলিশ ভারতে রপ্তানি হয়েছে।

নিউজ /এমএসএম

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102