বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন
শিরোনাম :
যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের বিশেষ সভা অনুষ্ঠিত নিষিদ্ধ হওয়ার মুখে পড়া আওয়ামী লীগ কীভাবে ফিরবে? হাই ভোল্টেজ তারে বিদ্যুতায়িত হয়ে মেকানিকের মর্মান্তিক মৃত্যু সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশীপ ফাউন্ডেশনের উদ্যোগে কৃতী শিক্ষার্থী সম্মাননা অনু‌ষ্ঠিত যানজট নিরসনে ফুটপাাত দখলমুক্ত অভিযান অনুষ্ঠিত দৈনিক আজাদ বাণী পত্রিকার ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে শোক প্রকাশ বঙ্গবন্ধুর আদর্শ ও শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের কর্মী হিসেবে আমৃত্যু কাজ করার প্রত্যয় মানব পাচার করে কোটিপতি রাখাল আজিজ বাংলাবান্ধা দিয়ে ফিরছে নিহত বাংলাদেশির মৃতদেহ

ছাতকে নামাজি শিশুদেরকে বাইসাইকেল পুরস্কার প্রদান

সেলিম মাহবুব,ছাতক
  • খবর আপডেট সময় : রবিবার, ১৩ অক্টোবর, ২০২৪
  • ১১৪ এই পর্যন্ত দেখেছেন
ছাতকে লতিফিয়া স্টুডেন্ট এন্ড যুব ফোরামের উদ্যোগে টানা ৪০ দিন ব্যাপী জামাতের সাথে নামাজ আদায়কারী শিশুদের মধ্যে পুরস্কার হিসেবে বাই সাইকেল বিতরণ করা হয়েছে। শুক্রবার (১১অক্টোবর) উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আলমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিক ভাবে শিশুদের মাঝে এসব পুরস্কার বিতরণ করা হয়েছে।
লতিফিয়া স্টুডেন্ট এন্ড যুব ফোরাম আলমপুর, মানজিহারা, তেরাপুর, বুড়াইরগাঁও বাজারের আয়োজনে অনুষ্ঠিত বিতরণী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা সিরাজুল ইসলাম ফারুকী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ক্বারী আব্দুল গফফারের সভাপতিত্বে ও হাফিজ মুহাম্মদ শাহজাহানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন আলমপুর জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ সৈয়দ মাহফুজুর রহমান, ছাতক প্রেসক্লাবের সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাংবাদিক উজ্জিবক সুজন তালুকদার, এডভোকেট ওয়াকিব আলী, হাফিয মাসুক আহমদ, মাওঃসামছুল ইসলাম, মানজিহারা জামে মসজিদের ঈমাম ও খতিব মাওঃ বাবুল মিয়া, বিশিষ্ট শিক্ষানুরাগী ফয়জুল হক, এইচ এম আব্দুল বাসিত, আব্দুল্লাহ আল মামুন, আলী আহমদ নাইম। এসময় আরোও বক্তেব্য রাখেন সাইফুল আলম, আব্দুল ওয়াদুদ ছামি, আব্দুল ওয়াহিদ, মাওলানা নাসির উদ্দিন, মাওলানা মুক্তার হুসাইন, হেলাল উদ্দিন।
এসময় এলাকার মুরুব্বি উস্তার আলী, রজব আলী, আব্দুল মছব্বির, সোনাহর আলী, লিলু মিয়া, শামীম আহমদ, বশির উদ্দিন, আলী আহমদ, আব্দুল হাসিম, আব্দুল হেকিম, নেয়ামত আলী, ইমান আলী, সিরাজুল ইসলাম, আবু ছালেহ হৃদয় প্রমুখ উপস্থিত ছিলেন।
সভা শেষে টানা ৪০ দিন জামাতের সাথে নামাজ আদায়কারী ৭  শিক্ষার্থীকে একটি করে বাই সাইকেল প্রদান করা হয়।

দয়া করে খবরটি শেয়ার করুন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এই ক্যাটাগরিতে আরো যেসব খবর রয়েছে
All rights reserved © UKBDTV.COM
       
themesba-lates1749691102